NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবীতে বগুড়া প্রেসক্লাবের মানববন্ধন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ১০:৪৮ পিএম

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবীতে বগুড়া প্রেসক্লাবের মানববন্ধন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:  

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃ'শংশভাবে হত্যা'র প্রতিবাদে এবং হ'ত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  (৯ অগাস্ট শনিবার)  সকাল ১১ টায় বগুড়ার জিরো পয়েন্ট সাতমাথায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত রিটু, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম, দৈনিক ইনকিলাব পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি মহসিন আলী রাজু, এটিএন নিউজ বগুড়ার ব্যুরো প্রধান চপল সাহা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার এস এম কাওসার, দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক বাদল চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ,

জেইউবি'র সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ শাইন, যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন, দৈনিক উত্তরকোণ'র সম্পাদক অ্যাডভোকেট সাহেদুজ্জামান সিরাজ বিজয়, বগুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, বৈশাখী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি সুমন সরদার, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শামীম আহমেদ, গোলজার হোসেন মিটু, শাহ আলম শেখ মুক্তার, হারুন উর রশিদ তালুকদার, সাপ্তাহিক দিনক্ষণের সম্পাদক খন্দকার আব্দুর রশিদ প্রবাল প্রমুখ।  মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা'কাণ্ডের সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান। এছাড়া হত্যা'কাণ্ডের সময়ে ঘটনাস্থলে দায়িত্বে অবহেলার অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান। সাংবাদিক নেতারা আরও বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ গু'ম খুনে'র সঙ্গে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃ'ষ্টান্তমূলক শা'স্তির দাবি নিশ্চিত করতে হবে। এজন্য মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, আইজিপিসহ সকলের হস্তক্ষেপ কামনা করা হয়।