NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

নিউ ইয়র্কে নকীব খানের জাদুকরী পরিবেশনায় মুগ্ধ শ্রোতারা


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ১২:৪১ পিএম

নিউ ইয়র্কে নকীব খানের জাদুকরী পরিবেশনায় মুগ্ধ শ্রোতারা

আশির দশকের ব্যান্ড সংগীত জগতের অন্যতম সেরা তারকা, সোলস ও রেনেসাঁ ব্যান্ডের প্রধান ভোকালিস্ট, গীতিকার ও সুরকার নকীব খান সম্প্রতি নিউ ইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে এক মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের হৃদয় জয় করে নেন।  শোটাইম মিউজিক-এর বিশেষ সহযোগিতায় এবং জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠন, ফাউমা, ও কেবি মিউজিক-এর তত্ত্বাবধানে এই ব্যতিক্রমী কনসার্টটি অনুষ্ঠিত হয়। আয়োজনের সফলতার পেছনে ছিলো আয়োজক ফাহাদ সোলায়মান, সাকিল মিয়া ও খায়রুল ইসলাম খোকন-এর নিবেদিত প্রচেষ্টা।    অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে সাউন্ড গিয়ার-এর দক্ষ কারিগরি ব্যবস্থাপনায়। আর কীবোর্ডিস্ট রিপন ছিলেন যেন এক সংগীতের জাদুকর—যাঁর সুরের মায়াজালে বুঁদ হয়ে ছিলেন দর্শক-শ্রোতারা।    অনুষ্ঠানের সূচনায় সংগীত পরিবেশন করেন কামরুজ্জামান বকুল, আফতাব জনি, তৃনিয়া হাসান, এবং আরও একজন অতিথি শিল্পী। তাঁদের পরিবেশনা মূল পর্বের আগে অনুষ্ঠানের আবহ তৈরি করে দেয়।    রাত যত গভীর হতো, পরিবেশ ততই ঘোরলাগা হয়ে ওঠে। দর্শক-শ্রোতারা যেন হারিয়ে যান স্মৃতির সুরেলি ভুবনে। কনসার্টের মধ্যমণি নকীব খান তাঁর অসাধারণ গায়কী ও পরিবেশনায় উপহার দেন এক অনন্য অভিজ্ঞতা।   এই উপলক্ষে, তাঁর সংগীত জীবনের ৫০ বছর পূর্তি উদযাপন করতে আয়োজকরা সম্মিলিতভাবে তাঁর হাতে একটি বিশেষ সম্মাননা তুলে দেন।    অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রাণবন্ত উপস্থাপক মিয়া মোহাম্মদ দুলাল। আর এই স্মরণীয় রাতের প্রতিটি মুহূর্ত নিখুঁতভাবে ক্যামেরাবন্দি করেন দেশ ও প্রবাসের অন্যতম সেরা আলোকচিত্রী নিহার সিদ্দিকী।