NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

আদমদীঘিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিবস পালিত


Abdur Razzak প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৫:০৭ এএম

আদমদীঘিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  জন্মদিবস পালিত

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :




বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৬তম জন্মদিবস আদমদীঘি উপজেলা ছাত্রলীগের আয়োজনে পালিত হয়েছে। বুধবার বাদ আছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ কামনা করে বাবা আদম (রঃ) মাজার ও মসজিদে দোয়া মাহফিল এবং সন্ধ্যায় আদমদীঘি উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় আনন্দ র‍্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ নেতা আরেফিন খান তনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি মনজু আরা বেগম, সাধারন সম্পাদক সালমা বেগম চাঁপা, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু, উপ-প্রচার সম্পাদক মিহির কুমার সরকার, সদর ইউনিয়ন আ.লীগ সভাপতি এ্যাড. ওয়াহেদুজামান, সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা মাসুদুর রহমান, কামরুল ইসলাম বুলু, ছাত্রলীগ নেতা রবিন, শাকিব, পলাশ প্রমুখ। পরে কেক কর্তন করে শেখ হাসিনার জন্মদিবস উদযাপন করা হয়।