NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

মিতালী যুব সংঘ সেনেরহুদায় জুলাই আন্দোলনে শহীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৯:০৭ এএম

মিতালী যুব সংঘ সেনেরহুদায় জুলাই আন্দোলনে শহীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

 জীবননগর উথলী ইউনিয়নের  মিতালী যুব সংঘ  সেনেরহুদার  আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস বর্ষপুর্তিতে  জুলাই আন্দোলনে শহীদদের  আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা, এবং নব পর্যায়ে   মিতালী যুব সংঘ সেনেরহুদা  কার্যক্রম শুরু উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিতালী যুব সংঘের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মিতালী যুব সংঘের সাধারণ সম্পাদক আরমান আলী, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ  , সাবেক  ব্যাংকার খলিলুর রহমান, আশরাফুল হক, অবসরপ্রাপ্ত পোষ্ট মাস্টার আবদুস সামাদ ,সমাজ সেবক আমিন উদ্দিন সানাফ এগ্রো এর পরিচালক কামরুল হাসান প্যাভেল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সাংবাদিক কামাল উদ্দিন জোয়াদ।বক্তব্য রাখেন বিএনপি নেতা আশাদুল হক, সমাজ সেবক মাহফুজুর রহমান রিপন, সাবেক সহকারী শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ  ,সংঘের সাধারন সম্পাদক ও উথলী ইউপির প্যানেল চেয়ারম্যান-২ আরমান আলী,প্রধান অতিথির বক্তব্য রাখেন  জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও অনুষ্ঠানের সভাপতি সংঘের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ ।  সংঘের সাগঠনিক সম্পাদক আব্দুল হাই ও সহসাংগঠনিক সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এ অনুষ্ঠানে এলাকার সুধী মণ্ডলী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওলানা হাবিবুর রহমান।