NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০২:৫৬ পিএম

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

 

 

গতকাল ২৭ সেপ্টেম্বর মধ্য রাত ১২টা ১মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন করা হয় জ্যাকসন হাইটসের ইটজি পার্টি সেন্টারে। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান মালেক চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাহবুবুল আলম যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীরমুক্তিযোদ্ধা লাভলু আনসার সাধারণ সম্পাদক রেজাউল বারী বকুল, একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রয় সহ বীর মুক্তিযাদ্ধারা।

সভাপতির বক্তব্যে জাকারিয়া চৌধুরী বলেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশেরই নেত্রী নন তিনি আজ মানবতা বাদী বিশ্বের মহান নেত্রী।তিনি বাঙালির আশা-ভরসার শেষ আশ্রয়স্থল বিশ্বমন্দা পরিস্থিতিতে যেভাবে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটি বিশ্বের দরবারে একটি বিরল দৃষ্টান্ত। আজকের এই দিনে পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা করি তিনি যেন মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন বঙ্গবন্ধু আমাদেরকে একটি দেশ দিয়ে গেছেন আর তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন একটি সমৃদ্ধ বাংলাদেশ তাই আজকের এই দিনে উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল কাদের মিয়া তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুকন্যা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা তার সাথে থেকে অবহেলিত মানুষের জন্য কাজ করে যেতে চাই। সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী জাফরউল্লাহ ,সমিরুল ইসলাম বাবলু,নাজিম উদ্দিন লিটন,ওয়াসিউর রহমান ইমন প্রমূখ। সভাশেষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।