NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

চীন-নেপাল বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ: দুই নেতার শুভেচ্ছা বার্তা


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০৩:৪৫ এএম

চীন-নেপাল বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ: দুই নেতার শুভেচ্ছা বার্তা

১লা আগস্ট (শুক্রবার) চীন ও নেপালের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠান। 

সি চিন পিং তাঁর বার্তায় বলেন, কূটনৈতিক  সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৭০ বছরে, আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যেই, দু’দেশ সবসময় পরস্পরকে সম্মান করেছে, পারস্পরিক উপকারিতামূলক ক্ষেত্রে সহযোগিতা করেছে, এবং ভিন্ন সামাজিক ব্যবস্থা ও বড়-ছোট দেশের মধ্যে সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছে। 

সি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও নেপালের সম্পর্ক সুষ্ঠু ও স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে, পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়ছে, যৌথভাবে বেল্ড অ্যান্ড রোড উদ্যোগ নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাও দিন দিন বাড়ছে। দু’দেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কও অব্যাহতভাবে জোরদার হচ্ছে। 

সি চিন পিং আরও বলেন, “আমি প্রেসিডেন্ট পৌডেলের সাথে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর সুযোগে, ঐতিহ্যগত মৈত্রী বাড়াতে, বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা জোরদার করতে, আঞ্চলিক শান্তি ও উন্নয়নে অবদান রাখতে ইচ্ছুক।” 

নেপালের প্রেসিডেন্ট পৌডেল তাঁর বার্তায় বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৭০ বছরে, নেপাল ও চীন ধারাবাহিকভাবে পারস্পরিক আস্থা ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখেছে এবং দু’দেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। চীন নেপালের বিশ্বস্ত প্রতিবেশী ও উন্নয়নের অংশীদার। নেপালের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী সমর্থন এবং তার সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নেপাল।
তিনি আরও বলেন, নেপাল দৃঢ়ভাবে ‘এক-চীন নীতি’ মেনে চলে এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করতে এবং অভিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির নীতি বাস্তবায়নের জন্য চীনের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য উন্মুখ। 
একই দিনে, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং নেপালের প্রধানমন্ত্রী প্রসাদ শর্মা অলিও শুভেচ্ছাবার্তা বিনিময় করেন। 

সূত্র:শুয়েই-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।