NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

প্রায় এক লাখ কবরের বাংলাদেশ সেমিট্রি’র কাজ শুরু ৩১ জুলাই


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৩:৫৮ এএম

প্রায় এক লাখ কবরের বাংলাদেশ সেমিট্রি’র কাজ শুরু ৩১ জুলাই

নিউইয়র্ক (ইউএনএ): গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র উদ্যোগে নিউইয়র্কে প্রায় এক লাখ কবরের ‘বাংলাদেশ সেমিট্রি’র কাজ আগামী ৩১ জুলাই শুরু হতে যাচ্ছে। এই লক্ষ্যে নিউইয়র্কের আপষ্টেটে স্কটটাউনে প্রায় ১২৬ একর জমি নগদ অর্থে গত বছরের ১৬ ডিসেম্বর ক্রয় সম্পন্ন হয়। নানা প্রতিকূলতা কাটিয়ে বৃহৎ এই প্রকল্পের কাজ এগিয়ে চলছে। প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত বৃহৎ এই প্রকল্পে কবরের ব্যবস্থা ছাড়াও ফিউনেরাল ও নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে অয়োজিত জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে এই প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও প্রকল্পের সদস্য সচিব এবং পরিচালক জাহিদ মিন্টু এসব তথ্য জানান। খবর ইউএনএ’র। সংবাদ সম্মেলনে আরো জানানো হয় যে, ক্রয়কৃত ‘বাংলাদেশ সেমিট্রি’র মাটির পরীক্ষা সহ অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৩১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কাজ শুরু করা হবে। এতে পর্যায়ক্রমে লক্ষাধিক কবর তৈরী করা হবে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে কবরে লাশ দাফন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ইতিমধ্যেই বিভিন্ন মসজিদ কমিটি, প্রতিষ্ঠান, সংগঠন ২০ হাজারের মতো কবর ক্রয় করেছেন। সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ‘বাংলাদেশ সেমিট্রি’ প্রকল্পের আহŸায়ক এবং বাংলাদেশ সোসাইটি ও গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি আব্দুর রব মিয়া। এরপর প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন জাহিদ মিন্টু। পরবর্তীতে প্রকল্পতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রকল্পের চেয়ারম্যান হাজী মফিজুর রহমান ও গ্রেটার নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক। সংবাদ সম্মেলনের সার্বিক বিষয় সমন্বয় করেন সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী ও সাবেক কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম সহ গ্রেটার নোয়াখালী সোসাইটির কর্মকর্তাদের মধ্যে ট্রাষ্টি বোর্ড সদস্য খোকন মোশাররফ, রফিকুল ইসলাম ভূইয়া, আবুল কালাম, রমেশ চন্দ্র দেবনাথ, মাইনুল ইসলাম মাহবুব, সহ সভাপতি মোহাম্মদ তাজু মিয়া, সহ সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ রুবেল, দপ্তর সম্পাদক মিরন কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম তাবু, ভারপ্রাপ্ত  কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সদস্য মাহবুবল হক ও আব্দুল মালেক খান প্রমুখ উপস্থিত ছিলেন।