NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo
মাইলস্টোন কলেজে গিয়ে তোপের মুখে আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা

শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস সরকারের: আইন উপদেষ্টা


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৩:৫৮ এএম

শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস সরকারের: আইন উপদেষ্টা

 মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস সরকারের বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টা নাগাদ কলেজের ৫ নম্বর ভবনের সামনে তিনি এ তথ্য জানান।  আসিফ নজরুল বলেন, শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি, আমরা প্রতিটা দাবি পূরণ করবো। বিশ্বাস রাখেন।   এ দিন বেলা পৌনে একটার দিকে উপদেষ্টারা কনফারেন্স কক্ষ থেকে বের হয়ে আসেন। এ সময় উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন। অভিভাবক হিসেবে ভালোবাসা জানাতে এসেছেন বলে জানান তিনি।  

 তিনি বলেন, কোমলমতি শিশুরা যারা প্রাণ হারিয়েছে, তাদের অবস্থা জানানো হবে। সরকার কন্ট্রোল রুম করবে। কন্ট্রোল রুম থেকে হতাহত ব্যক্তিদের তথ্য হালনাগাদ করে জানানো হবে।   আসিফ নজরুল বলেন, জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা নিতে বিমানবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।  এদিকে শিক্ষার্থীদের উদ্দেশে আসিফ নজরুল বলেন, যে বাহিনী খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে ক্ষমা চাই। উপযুক্ত ব্যবস্থা নেবো। আপনাদের সব দাবি মেনে নিচ্ছি।  আইন উপদেষ্টা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর  তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন। পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিক বোতল নিক্ষেপ করেন। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটির ৫ নং ভবনের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন ।  উল্লেখ্য, শিক্ষার্থীদের ৬য় দফা দাবির মধ্যে রয়েছে- নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।

 উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।     বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর মঙ্গলবার সকালে সেখানে পরিদর্শনে গিয়ে তোপের মুখে পড়েন তারা।  এ সময় ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়। আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে অনেকটা অবরুদ্ধ করে রাখা হয়। পরিস্থিতির চাপে পড়ে তারা শেষমেষ দ্রুত স্কুলে আশ্রয় নিয়েছেন।  দুই উপদেষ্টা স্কুলের ভেতরেই অবস্থান করছেন। উপদেষ্টাদের ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা তা পারেননি।  এর আগে গতকাল সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের কয়েকজন ছাড়া সবাই স্কুলের ক্ষুদে শিক্ষার্থী।