NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

বেইজিংয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে সি’র সাক্ষাৎ


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০১:২১ পিএম

বেইজিংয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে সি’র সাক্ষাৎ

১৫ জুলাই, (মঙ্গলবার) সকালে, বেইজিংয়ের মহাগণভবনে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দেখা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ।  

সাক্ষাতে প্রেসিডেন্ট সি বলেন, উভয় পক্ষের উচিত চীন-রাশিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করা, বহুপাক্ষিক প্ল্যাটফর্মে পারস্পরিক সমর্থন শক্তিশালী করা, দুই দেশের উন্নয়ন ও নিরাপত্তা স্বার্থ সুরক্ষা করা, বৈশ্বিক দক্ষিণের দেশগুলোকে একত্রিত করা, এবং আন্তর্জাতিক ব্যবস্থার আরও ন্যায্য ও যুক্তিসঙ্গত বিকাশ নিশ্চিত করতে কাজ করে যাওয়া। 

তিনি আরও বলেন, শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) প্রতিষ্ঠায় চীন ও রাশিয়া যৌথভাবে প্রচেষ্টা চালিয়েছে। দু’দেশকে পরস্পরকে সাহায্য করে যেতে হবে, এসসিও-র উন্নয়নের দিকনির্দেশনা দিতে হবে, ক্রমাগতভাবে এই সংস্থার মধ্যে নতুন চালিকাশক্তি যোগ করতে হবে, এবং কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে একে আরও শক্তিশালী করতে হবে।  

সাক্ষাতে লাভরভ বলেন, রাশিয়া-চীন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আগের চেয়ে উন্নত হয়েছে। চীনের সাথে সম্পর্ককে রাশিয়া যথেষ্ট গুরুত্ব দেয়। চলতি বছর বিশ্বের ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ বিজয়ের ৮০তম বার্ষিকী। এই বছরে রাশিয়া চীনের সাথে উচ্চস্তরের যোগাযোগ বজায় রাখতে, বিভিন্ন ক্ষেত্রে কল্যাণকর সহযোগিতা জোরদার করতে, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে, এবং বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করতে আগ্রহী। 

সূত্র : অনুপমা-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।