NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo
রেলওয়ে কল্যাণ ট্রাস্ট সুপার মার্কেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০১:২৭ এএম

বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে আহবায়ক কমিটি।   (৩ জুলাই বৃহস্পতিবার ) বেলা ১১ টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া প্রেসক্লাব নির্বাচন ২০২৫ এর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদীর সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।   দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক উত্তরকোণ পত্রিকার প্রকাশক সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু,বগুড়া জেলা বিএনপির সভাপতি ও দৈনিক বগুড়ার সম্পাদক রেজাউল করিম বাদশা,দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম ও জহুরুল ইসলাম এর পরিচালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,নবনির্বাচিত সভাপতি রেজাউল হাসান রানু,সাধারণ সম্পাদক কালাম আজাদ,আহবায়ক কমিটির সদস্য সচিব সবুর শাহ লোটাস। পরে আহবায়ক কমিটির সদস্য সচিব সবুর শাহ লোটাস ও দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ নবনির্বাচিত কমিটির সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে গত ২৮ জুন শনিবার সকাল ১০টা বিকেল ৪টা অব্দি বগুড়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।  পরে রাত ১০টায় ফলাফল ঘোষণা করা হয়।   বগুড়া প্রেসক্লাব নির্বাচন ২০২৫ এর নির্বাচিত নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি রেজাউল হাসান রানু,সাধারণ সম্পাদক কালাম আজাদ,সহ সভাপতি রাহাত আহমেদ রিটু,মীর সাজ্জাদ আলী সন্তোষ এবং মীর্জা সেলিম রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম,দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু,কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ,ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম,পাঠাগার সম্পাদক জাফর আহম্মেদ মিলন,নির্বাহী সদস্য মহসীন আলী রাজু,এডভোকেট আব্দুল মান্নান,আব্দুর রহিম বগরা,শামীম আহম্মেদ, জহুরুল ইসলাম,শাহ আলম শেখ মুক্তার,গোলজার হোসেন মিটু,শাহেদুজ্জামান সিরাজ বিজয় এবং হারুন অর রশিদ তালুকদার।

বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে রেলওয়ে কল্যাণ ট্রাস্ট সুপার মার্কেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা(৩ জুলাই বৃহস্পতিবার ) বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও রেলওয়ে কল্যাণ ট্রাস্ট সুপার মার্কেটের সহ-সভাপতি রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদকে সুপার মার্কেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেটের সভাপতি এরশাদুল বারী এরশাদ, সাধারণ সম্পাদক মোঃ কায়েস। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, ডঃ শরিফ, রোকনুজ্জামান, গাউসুল আজম সোহাগ, ইউসুফ আলী, আঃ রহিম আকন্দ, নাফিউল ইসলাম নিরব, আলিফ মাহমুদ, ওয়াকিল, সাহেদ, মোত্তালেব, আমানউল্লাহ বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে তাদের নেতৃত্বে বগুড়া প্রেসক্লাব আরও সক্রিয় ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।