NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

চীন বহুপাক্ষিক সহযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ অব্যাহত রাখবে : প্রধানমন্ত্রী লি


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ১২:১৪ এএম

চীন বহুপাক্ষিক সহযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ অব্যাহত রাখবে : প্রধানমন্ত্রী লি

 ২৬ জুন,২০২৫ সালের গ্রীষ্মকালীন দাভোস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। অনুষ্ঠানে ইকুয়েডরের প্রেসিডেন্ট নভোয়া, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং, কিরগিজস্তানের প্রধানমন্ত্রী কাসেমালিয়েভ, সেনেগালের প্রধানমন্ত্রী সোনকো, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনসহ ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭শত জনেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

ভাষণে লি ছিয়াং বলেন, বর্তমানে আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রবণতা গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বৈশ্বিক দক্ষিণের শক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, প্রবণতার বিপরীতে উদীয়মান অর্থনীতিগুলোর বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে, এবং উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের খণ্ডিত হওয়ার ঝুঁকি বাড়ছে। আমাদের অবিচলভাবে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নকে আলিঙ্গন করা উচিত, অবাধ বাণিজ্য ও বহুপাক্ষিকতা রক্ষা করা উচিত, এবং বিশ্ব অর্থনীতির স্থিতিশীল উন্নয়নকে এগিয়ে নেওয়া উচিত। 


তিনি আরও বলেন, প্রথমত, সমান পরামর্শের মাধ্যমে দ্বন্দ্ব ও পার্থক্য সমাধান করা উচিত। আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার জন্য একটি দৃঢ় আস্থার ভিত্তি তৈরি করতে চীন বিশ্বের বিভিন্ন দেশের সাথে কাজ করতে ইচ্ছুক। দ্বিতীয়ত, পারস্পরিক কল্যাণকর সহযোগিতায় সাধারণ স্বার্থ রক্ষা করা জরুরি। চীন বহুপাক্ষিক সহযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ অব্যাহত রাখবে এবং ‘বেল্ট অ্যান্ড রোড’-এর উচ্চমানের যৌথ নির্মাণকে এগিয়ে নিয়ে যাবে। তৃতীয়ত, প্রবৃদ্ধির প্রশ্নে পারস্পরিক সাফল্য অর্জন করা জরুরি। চীন বিভিন্ন দেশের সাথে শিল্প সহযোগিতা আরও জোরদার করতে এবং উন্নয়নের ফলাফল ভাগ করে নিতে ইচ্ছুক। 


লি ছিয়াং বলেন, চীন বিশ্ব বাজারে সক্রিয়ভাবে একীভূত হতে থাকবে এবং বিশ্ব অর্থনীতির চাহিদা পূরণে নিজের অবদান রাখবে। চীনা অর্থনীতির অব্যাহত স্থিতিশীল প্রবৃদ্ধি বিশ্ব অর্থনীতির দ্রুত পুনরুদ্ধারের জন্য শক্তিশালী সমর্থন প্রদান করবে। 

সূত্র: ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।