NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

নিউইয়র্কে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল আয়োজিত গোল্ডেন এজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০১:২১ পিএম

নিউইয়র্কে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল আয়োজিত গোল্ডেন এজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু

 নিউইয়র্ক (ইউএনএ): প্রতি বছরের মতো এবছরও নিউইয়র্কে শুরু হলো বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবল লীগ-২০২৫। এবারের লীগের গ্র্যান্ড স্পন্সর গোল্ডেন এজ হোম কেয়ার। ফলে লীগের নামকরণ করা হয়েছে ‘গোল্ডেন এজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’। গত ১৫ জুন রোববার সন্ধ্যায় নিউইয়র্কের র‌্যান্ডালস আইল্যান্ড ষ্টেডিয়ামের ফিল্ড-১০ এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। ফ্লাড লাইটের আলোয় উদ্বোধনী দিনে ৪টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়। খবর ইউএনএ’র। বর্ণাঢ্য আয়োজনে রং বে রং এর এক গুচ্ছ বেলুর উড়িয়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান। স্পোর্টস কাউন্সিলের সভাপতি দুলাল মিয়া (এনাম) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সোসাইটির ট্রাস্টি মেম্বার ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর আহমেদ চৌধুরী, উপদেষ্টা জুনেদ আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রশিদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী সাহেল আবেদীন, বিয়ানী বাজার সমিতি ইউএসএ’র সাধারণ সম্পাদক রেজউল আলম অপু, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, সাবেক খেলোয়ার মখন মিয়া প্রমুখ। উল্লেখ্য, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাহ নেওয়াজ গ্রæপের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এবং সোসাইটির ট্রাষ্টিবোর্ডের চেয়াম্যান লায়ন শাহ নেওয়াজের টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল। তিনি অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি  মহিউদ্দিন দেওয়ান আনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় বিভিন্ন দলের কমৃকর্তা, খেলোয়ার ও প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো: ব্রঙ্কস ইউনাইটেড, আইসাব, যুব সংঘ, গার্ডেন স্টেট এফসি, ফাইটারস ক্লাব, স›দ্বীপ ইউনাইটেড, নোয়াখালী টাইগারস এবং স্পোর্টিং ক্লাব। উদ্বোধনী দিনের খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও আইসাব ম্যাচ ২-২ গোলে ড্র হলে পয়েন্ট ভাগাভাগি হয়। ফলে উভয় দল ১ পয়েন্ট করে লাভ করে। অপরদিকে গার্ডেন স্টেট এফসি ১-০ গোলে যুব সংঘকে পরাজিত করে পূর্ন পয়েন্ট লাভ করে। উভয় খেলায় ছিলো আক্রমণ পাল্টা আক্রমন।