NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo
বিজয়ী ভাষণে বাংলাদেশীদের বিশেষ উল্লেখ

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন জোহরান মামদানি


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০২:০৬ এএম

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন জোহরান মামদানি

 প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কবাসী। সিটি মেয়র পদের ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে ইতিহাস গড়ার পথে রয়েছেন জোহরান মামদানি। বছর তেত্রিশের এই তরুণ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়েছেন, যা অনেকের কাছে এক চমকপ্রদ ঘটনা হিসেবে দেখা দিয়েছে।  নির্বাচিত হলে মামদানি হবেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র। পাশাপাশি, তিনিই হবেন শহরটির ইতিহাসে সবচেয়ে প্রগতিশীল মেয়রপ্রার্থী, যিনি সরাসরি জনগণের দাবি ও দারিদ্র্য সমস্যা নিয়ে লড়াই করছেন। 

 বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যৌন হয়রানির অভিযোগে ২০২১ সালে পদত্যাগের পর রাজনীতিতে পুনরায় ফেরার চেষ্টা করছিলেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট কুমো। কিন্তু ৩৩ বছর বয়সী মামদানির কাছে পরাজয় স্বীকার করতে হয়েছে তাকে। এক ভাষণে কুমো বলেন, “আজকের রাত জোহরানের রাত।”  ‘আউটসাইডার’ থেকে নেতৃত্বে  উগান্ডায় জন্ম নেওয়া জোহরান মামদানি মাত্র সাত বছর বয়সে নিউইয়র্কে আসেন। তাঁর মা বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার (‘সালাম বোম্বে!’, ‘দ্য নেমসেক’), আর বাবা মাহমুদ মামদানি একজন খ্যাতনামা নৃবিজ্ঞানী এবং ‘Good Muslim, Bad Muslim’ বইয়ের লেখক।  ২০২০ সালে কুইন্স জেলার প্রতিনিধি হিসেবে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত হন মামদানি। তখন থেকেই তিনি নিজেকে প্রগতিশীল রাজনীতির কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করতে শুরু করেন।