NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধযুদ্ধ ছিল জাতীয় মুক্তি সংগ্রাম


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৪:২৯ পিএম

জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধযুদ্ধ ছিল জাতীয় মুক্তি সংগ্রাম

চীনা রাষ্ট্রীয় পরিষদের তথ্যকার্যলয়, ২৪ জুন, মঙ্গলবার,সকালে, জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধযুদ্ধ ও বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকীর এক প্রেস ব্রিফিংয়ে বলেছে, চীনা জনগণ দৃঢ়ভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলবে। 


চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র প্রচার বিভাগের দৈনন্দিন কাজের দায়িত্বে থাকা উপমন্ত্রী হু হ্য ফিং প্রেস ব্রিফিংয়ে বলেন, জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধযুদ্ধ ছিল আধুনিক সময়ে বিদেশী আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের দীর্ঘতম, বৃহত্তম ও সবচেয়ে ব্যয়বহুল জাতীয় মুক্তি সংগ্রাম। জাপানি সামরিক বাহিনীর আক্রমণের বিরুদ্ধে চীনা জনগণের কঠিন সংগ্রামের কথা মনে রাখতে হবে, জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধে প্রাণ উৎসর্গকারী বীরদের স্মৃতি লালন করতে হবে, যারা জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধে অবদান রেখেছিলেন তাদের সকলের স্মৃতি লালন করতে হবে এবং শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ ও বিশ্বশান্তি রক্ষা করার জন্য চীনা জনগণের দৃঢ় অবস্থান ও দৃঢ় সংকল্প ঘোষণা করতে হবে। 


প্রবীণ সৈনিক, পুরাতন কমরেড, প্রবীণ মিলিশিয়াম্যান, স্থানীয় সমর্থনের আদর্শ প্রতিনিধি, এবং জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধের শহীদদের আত্মীয়স্বজনদের প্রতিনিধিরা, থিয়ানআনমেন মহাচত্বরে অনুষ্ঠেয় চীনা জনগণের প্রতিরোধযুদ্ধ ও বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপনি সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন।


ব্রিফিংয়ে বলা হয়, স্মারক অনুষ্ঠানে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, সাবেক বিশিষ্ট ব্যক্তিবর্গ, উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নেতৃবৃন্দ, চীনে নিযুক্ত বিদেশী রাষ্ট্রদূতগণ, সামরিক অ্যাটাশেবৃন্দ, চীনে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ, এবং চীনের প্রতিরোধযুদ্ধে অবদান রাখা আন্তর্জাতিক বন্ধুদের বা তাদের জীবিত আত্মীয়দেরকে আমন্ত্রণ জানাবে চীন। 

সূত্র: ছাই- ওয়াং হাইমান-আলিম, চায়না মিডিয়া গ্রুপ।