NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

ইরানে হামলা করতেও পারি আবার নাও পারি,কেউ জানেনা আমি কী করতে চাই: ট্রাম্প


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৬:৩১ পিএম

ইরানে হামলা করতেও পারি আবার নাও পারি,কেউ জানেনা আমি কী করতে চাই: ট্রাম্প

  ইরানে হামলার বিষয়ে ভয়াবহ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বলেছেন, হামলা করতেও পারি আবার নাও পারি। আমি তা বলবো নাা। কেউ জানেনা আমি কী করতে চাই। তবে এটুকু বলতে পারি, ইরান বড় ধরনের বিপদে পড়েছে এবং তারা মধ্যস্থতা করতে চায়। আরও বলেছেন, ইরানের মধ্যস্থতাকারীরা হোয়াইট হাউসে আসতে পারেন। যদিও তা সহজ নয় বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া যুদ্ধ ঠিক কতদিন চলবে এ নিয়েও সন্দিহান ট্রাম্প। ইরান-ইসরাইল সংঘাতের পর প্রথমবারে মতো বুধবার হোয়াইট হাউস প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। এসময় ওই মন্তব্য করেছেন তিনি। বলেছেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, পারমাণবিক কর্মসূচীর পেছনে ইরানের কোনো ভালো উদ্দেশ্য নেই।