NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ১৯ জুন, ২০২৬, ০১:৫১ পিএম

জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

মোহাম্মদ আবদুল্লাহ

  রিপন হোসেনকে আহ্বায়ক এবং অসীম সাঈদকে যুগ্ম আহ্বায়ক করে জীবননগর প্রেস ক্লাবের ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শেখ শহিদ, মতিয়ার রহমান এবং আমিনুর রহমান নয়ন। সোমবার (১৬ই জুন ২০২৫) দুপুরে জীবননগর উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জীবননগর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান।  এসময় জীবননগর প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামুসল আলম, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক, দপ্তর সম্পাদক অসীম সাঈদ প্রেস ক্লাবের সদস্য চাষি রমজান, মহিবুল ইসলাম মুকুল, রিপন হোসেন, উথলী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ বার্তার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ  আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান নয়ন, হাসাদাহ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান, কালবেলার প্রতিনিধি আবুবকর সিদ্দিক, জনকণ্ঠের প্রতিনিধি ওমর ফারুক, দিনকালের প্রতিনিধি আব্দুর রশীদ, জীবননগর সাংবাদিক সমিতির সাবেক প্রচার সম্পাদক অর্পণ রকি, সকালের খোঁজখবরের জীবননগর ব্যুরো প্রধান আল আমিন মোল্লা, সময়ের সমীকরণের প্রতিনিধি মনিরুজ্জামান রিপন,

বাংলা এক্সপ্রেসের প্রতিনিধি আহাম্মদ সগীর, এমআই আতিয়ার প্রমুখ।  জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক রিপন হোসেন বলেন, জীবননগর উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে আলোচনা করে অতিদ্রুত সময়ের মধ্যে জীবননগর প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। শুধুমাত্র প্রকৃত সাংবাদিকরাই কমিটিতে স্থান পাবেন। উল্লেখ্য, গত ১৩ই এপ্রিল জীবননগর প্রেস ক্লাবের কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কমিটির মেয়াদ শেষ হওয়ায় পূর্বের কমিটি ভেঙে দিয়ে সোমবার দুপু্র জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।