NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo
‘সততা, পরিশ্রম আর ভাগ্য সফলতার মূল চাবিকাঠি’

ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত লায়ন শাহ নেওয়াজ


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৩:৩২ পিএম

ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত লায়ন শাহ নেওয়াজ

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী লায়ন শাহ নেওয়াজ লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ২০-আর টু এর সেকেন্ড ভাইস-গভর্নর নির্বাচিত হওয়ায় তাঁর সম্মানে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ পার্টিতে সর্বস্তরের প্রবাসীদের ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত হলেন শাহ নেওয়াজ। বর্ণাঢ্য আর ব্যতিক্রমী এই আয়োজনে সংবর্ধিত শাহ নেওয়াজ জানালেন তার কর্মজীবনের সফলতার কথা। তিনি বলেন- ‘সততা, পরিশ্রম আর ভাগ্য এই তিনটি বিষয় তার সফলতার মূল চাবিকাঠি।’ তিনি বলেন, আমি সব সময় প্রবাসীদের পাশে আছি এবং পাশে থাকবো। পাশাপাশি বাংলাদেশ সোসাইটির এজেন্ডা বাস্তবায়নে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণের প্রতিশ্রæতি দেন এবং সবাইকে সোসাইটির পাশে থাকা ও ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ার উপর গুরুত্বারোপ করেন। খবর ইউএনএ’র। উল্লেখ্য, অতি সম্প্রতি লায়নদের ভোটে শাহ নেওয়ায় লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ২০-আর টু এর সেকেন্ড ভাইস-গভর্নর নির্বাচিত হওয়া ছাড়াও বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য এবং পরবর্তীতে ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মনোনীত হওয়ার বিষয়টি অনুষ্ঠাটিতে বাড়তি অভিনন্দন যোগায়। সব মিলিয়ে অনুষ্ঠানে প্রবাসের ‘একজন সফল মানুষ’ হিসেবে স্বীকৃতি ঘটে ‘শাহ নেওয়াজ গ্রæপ’ এর কর্ণধার লায়ন শাহ নেওয়াজের। সিটির উডসাইডের কুইন্স প্যালেসে মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন লায়ন শাহ নেওয়াজ। অনুষ্ঠানের শুরুতে তাঁর কর্ম জীবনের উপর নির্মিত ভিডিও শো প্রদর্শন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন শাহ নেওয়াজ। এসময় তিনি তার কর্মজীবন ও সফলতার কথা তুলে ধরেন। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন তার সহধর্মীনি সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ। পরবর্তীতে ছিলো একে একে ফুলের শুভেচ্ছার পালা। এতে বাংলাদেশ সোাসাইটি, নিউইয়র্ক লায়ন্স ক্লাব, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, জ্যামাইকা বাংলাদেশ সোসাইটি, ফুলটন ফ্রেন্ডস সোসাইটি এবং সাপ্তাহিক আজকাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান,

সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে ফুল দিয়ে শাহ নেওয়াজকে শুভেচ্ছা জানানো হয় এবং বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,  মূলধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরী, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি জেএফএম রাসেল, লায়ন রকি আলম সহ অনেকেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সম্পাদক/সিইও ও পরিচালক ছাড়াও প্রবাসের সকল পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিরল্পী রানো নেওয়াজ, রেশমী মির্জা, কামরুজ্জামান বকুল, কৃষ্ণা তিথি প্রমুখ। অনুষ্ঠানের বিভিন্ন পর্ব সঞ্চালনায় ছিলেন বদরুদ্দোজা সাগর ও অনিক রাজ।