NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

গভীর সমুদ্রে বিশ্বের প্রথম ডিজিটাল পাবলিক প্রযুক্তি পণ্য


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৬:০৮ পিএম

গভীর সমুদ্রে বিশ্বের প্রথম ডিজিটাল পাবলিক প্রযুক্তি পণ্য

২০২৫ সালের বিশ্ব মহাসাগর দিবস এবং জাতিসংঘ মহাসাগর সম্মেলনের সময় চীন আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম গভীর সমুদ্র সীমাউন্ট ডিজিটাল বুদ্ধিমান সিস্টেম প্রকাশ করে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক মনোযোগ আকর্ষণ করে। 


চীনের মহাসাগরবিষয়ক প্রশাসন জানায়, এ প্রশাসন ও চি চিয়াং ল্যাবরেটরিসহ অন্যান্য সংস্থার যৌথ উদ্যোগে নির্মিত এই সিস্টেম গভীর সমুদ্রে বিশ্বের প্রথম ডিজিটাল পাবলিক প্রযুক্তি পণ্য। এই সিস্টেমটি গভীর সমুদ্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অভাব পূরণ করবে, গভীর সমুদ্রের উন্নয়নকাজকে ডিজিটাল যুগে নিয়ে যাবে এবং চীনকে গভীর সমুদ্র প্রযুক্তি উদ্ভাবন ও মহাকাশ শাসনে নেতৃত্ব দিতে সহায়তা করবে। 
চায়নিজ একাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষাবিদ লি চিয়া পিয়াও বলেন, এই সিস্টেম গভীর সমুদ্রে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি। এটি চীনের জন্য জাতিসংঘের "মহাসাগর দশক" উদ্যোগ বাস্তবায়ন এবং বিশ্বব্যাপী মহাসাগর শাসনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য একটি সুনির্দিষ্ট পদক্ষেপ। 


জানা গেছে, স্থানীয় সময় ৯ জুন ফ্রান্সের নিসে অনুষ্ঠিত জাতিসংঘ মহাসাগর সম্মেলনের "এনলাইটেন দা ওশান" শীর্ষক পার্শ্ব অনুষ্ঠানে, চীনের মহাসাগরবিষয়ক প্রশাসন এই সিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়। 

সূত্র: ওয়াং তান হোং (রুবি), চায়না মিডিয়া গ্রুপ।