NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

চবি এলামনাই, উত্তর আমেরিকার পিকনিক আয়োজন নিয়ে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৩:৩২ পিএম

চবি এলামনাই, উত্তর আমেরিকার পিকনিক আয়োজন নিয়ে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

 গত ১ জুন নিউইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটসের কাকাতুয়া এজেন্সির হলরুমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, উত্তর আমেরিকার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাবিনা শারমিন নিরুর সভাপতিত্বে এবং মীর কাদের রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় চবি এলামনাই পরিবার, উপদেষ্টা মণ্ডলী ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।  

   সভায় ২০২৫ সালের বার্ষিক পিকনিক আয়োজনের জন্য গঠিত কমিটিতে সকলের সর্বসম্মতিক্রমে ওয়াহিদুজ্জামান বকুলকে আহবায়ক, নাসরিন বিল্লাহকে সদস্য সচিব এবং আখতার হোসেনকে প্রধান সমন্বয়কারী নির্বাচন করা হয়। সভায় আগামী ৩০ আগস্ট নিউইয়র্কের জর্জ আইল্যান্ড পার্কে দিনব্যাপী পিকনিক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সদস্যরা পিকনিকের সার্বিক প্রস্তুতি, যাতায়াত ব্যবস্থা, এবং অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।    

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও কাকাতুয়া এজেন্সির স্বত্বাধিকারী জনাব পারভেজ কাজী, সাবেক সভাপতি এম এ আজিজ নঈমী, সহসভাপতি জনাব অনুপ দাশ, আবদুল মুহিত, উপদেষ্টা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব ফারহানা আখতার, সদস্য সচিব নাসরিন বিল্লাহ এবং আহবায়ক ওয়াহিদুজ্জামান বকুল।  

  সাধারণ সম্পাদক মীর কাদের রাসেল রেজিস্ট্রেশন ফি বিষয়ে ব্যাখ্যা প্রদান করে বলেন, মূল্যস্ফীতির প্রেক্ষাপটে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়। নিজ দায়িত্বে যাত্রাকারীদের জন্য ৬০ ডলার, বাসে (চার্চ ম্যাকডোনাল্ড ও ওজনপাক হয়ে) যাত্রাকারীদের জন্য ৭৫ ডলার। ৭ বছরের নিচের শিশুদের জন্য কোন রেজিস্ট্রেশন ফি প্রযোজ্য হবে না। সভায় আশাবাদ ব্যক্ত করা হয়, সকলের আন্তরিক সহযোগিতায় এবারের পিকনিক হবে একটি সুন্দর, স্মরণীয় ও উপভোগ্য দিন।

    অনুষ্ঠানের এক অনন্য মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, উত্তর আমেরিকার সভাপতি সাবিনা শারমিন নিরু, পিকনিক কমিটির আহবায়ক ওয়াহিদুজ্জামান বকুল রচিত কাব্যগ্রন্থ “বরফের বাড়ি”থেকে কবিতা আবৃত্তি করেন, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।     সভাপতির বক্তব্যে মাধ্যমে মতবিনিময় সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।