NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

চীন ‘টেকসই উন্নয়ন বর্ষ’ থিমের অধীনে ধারাবাহিক কার্যক্রম আয়োজন করেছে : মাও নিং


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ১০:৪৫ এএম

চীন ‘টেকসই উন্নয়ন বর্ষ’ থিমের অধীনে ধারাবাহিক কার্যক্রম আয়োজন করেছে : মাও নিং

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল ২২ মে, বৃহস্পতিবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। এক সাংবাদিক প্রশ্ন করেন: “২০২৫ সালের শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন ফোরাম সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ফোরামে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। মুখপাত্র কি ফোরাম সম্পর্কে আরও তথ্য দিতে পারবেন? এসসিও'র সভাপতি দেশ হিসেবে চীন সদস্য দেশগুলোর টেকসই উন্নয়নে আর কী ধরনের অবদান রাখবে?”

মাও নিং জবাবে বলেন, “সম্প্রতি সি’আনে শাংহাই সহযোগিতা সংস্থার দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন ফোরাম অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা ‘টেকসই দারিদ্র্য বিমোচন ও সমন্বিত উন্নয়ন, এসসিও দেশগুলোর দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা’ শীর্ষক থিম নিয়ে গভীর আলোচনা করেছেন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ফোরামে পাঠানো অভিনন্দন বার্তায় উল্লেখ করেন, ‘এসসিও'র সভাপতি দেশ হিসেবে চীন সকল পক্ষের সাথে নীতি সংলাপ জোরদার করতে, দারিদ্র্য বিমোচনের অভিজ্ঞতা বিনিময় করতে এবং বাস্তবমুখী সহযোগিতা গভীর করতে ইচ্ছুক, যাতে আরও বেশি দেশ তাদের নিজস্ব অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের পথ খুঁজে পেতে পারে। 

আমরা একসাথে দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধিশীল একটি সুন্দর বিশ্ব গড়ে তুলতে চাই।’ তাঁর এই বার্তা ফোরামে অংশগ্রহণকারী এসসিও দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তারা মনে করেন, এই বার্তা দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়নের প্রতি তাঁর গভীর মনোযোগ এবং এসসিও দেশগুলোর মধ্যে আন্তঃসংযোগ ও অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের প্রতি তাঁর আন্তরিক আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।”

মাও নিং জোর দিয়ে বলেন, “এসসিও'র সভাপতি দেশের দায়িত্ব গ্রহণের পর থেকে চীন ‘টেকসই উন্নয়ন বর্ষ’ থিমের অধীনে ধারাবাহিক কার্যক্রম আয়োজন করেছে, যা এসসিও সদস্য দেশগুলোর সাথে দারিদ্র্য বিমোচন সহযোগিতা আরও গভীর করেছে এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক ও সামাজিক টেকসই উন্নয়নে সাহায্য করছে।”

সূত্র : স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।