NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
Logo
logo

রেশমপথ এক্সপো যোগাযোগ ও সহযোগিতা আরও গভীর করবে : শেন ইউয়ে ইউয়ে


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১৪ জুন, ২০২৬, ০১:৫৪ এএম

রেশমপথ এক্সপো যোগাযোগ ও সহযোগিতা আরও গভীর করবে : শেন ইউয়ে ইউয়ে

২১ মে, নবম রেশমপথ আন্তর্জাতিক এক্সপো গত (বুধবার) সি’আন শহরে শুরু হয়েছে। চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান শেন ইউয়ে ইউয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং মূল ভাষণ দিয়েছেন।

তিনি বলেন, এবারের এক্সপোর উদ্দেশ্য হল যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে’র (বিআরআই) নির্মাণ প্রচার সম্পর্কে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা বাস্তবায়ন করা, উন্মক্ততার ধারণা তৈরি করা, সহযোগিতা জোরদার করা এবং জয়-জয় উন্নয়নের নতুন সম্ভাবনা সম্প্রসারণ করা। চীন ব্যাপক পরামর্শ, যৌথ নির্মাণ ও একসঙ্গে ভাগাভাগির নীতি মেনে চলবে, অবকাঠামোগত সংযোগ উন্নীত করবে, যোগাযোগ ও সহযোগিতা আরও গভীর করবে, নিয়ম ও মানদণ্ডের পারস্পরিক স্বীকৃতি প্রচার করবে, অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করবে, উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদার করবে, সাংস্কৃতিক যোগাযোগ প্রচার করবে, বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে বিআরআইয়ের আওতায় নির্মাণ করবে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করবে। 

 

এবারের এক্সপোর প্রতিপাদ্য হল ‘সিল্ক রোড ইন্টিগ্রেশন, ওপেন কোঅপারেশন’। এতে বেশ কয়েকটি অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ বিনিময় কার্যক্রম আয়োজন করা হবে, সার্বিকভাবে যৌথভাবে বিআরআই নির্মাণের ফলাফল প্রদর্শন করবে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সহযোগিতা প্রচার করবে। সূত্র : তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।