NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

নওগাঁর পতিসরে বিশ্বকবির কাছারি বাড়িতে জন্মবার্ষিকী ঘিরে উৎসবের আমেজ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০১:২৭ পিএম

নওগাঁর পতিসরে বিশ্বকবির কাছারি বাড়িতে জন্মবার্ষিকী ঘিরে উৎসবের আমেজ

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে: 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর গ্রামে রবীন্দ্র কাছাড়ি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে।   কবির জন্মোৎসব উদ্‌যাপনে (৮ মে বৃহস্পতিবার ) থেকে সেখানে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও গ্রামীণ মেলার উদ্বোধন করা হয়েছে।  বিকেল  ৪টায় পতিসর কাছাড়ি বাড়ির দেবেন্দ্র মঞ্চে তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহিমেদ, এনডিসি। অনুষ্ঠানের প্রথমে দিনে কাছারি বাড়িতে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ড. মো. বেলাল হোসেন ও নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।   এ ছাড়া দেবেন্দ্র মঞ্চে জেলার বিভিন্ন এলাকার লোকজ সংস্কৃতি ও স্থানীয় বরীন্দ্র গবেষকদের অংশগ্রহণে একটি মেলা অনুষ্ঠিত হবে। মেলা শেষে জেলা, রাণীনগর ও আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমির নিয়মিত শিল্পীদের পরিবেশনায় থাকছে রবীন্দ্রসংগীত।  এ ছাড়া বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় একটি কলেজ মাঠে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা প্রশাসন রবীন্দ্র মেলার আয়োজন করেন। যেখানে মাছের মেলা, জামাই মেলাসহ অন্যান্য গ্রামীণ লোকজ সংস্কৃতির পসরা আয়োজন রয়েছে।মেলায় শিশুদের জন্য নাগরদোলা, সার্কাসহ বিভিন্ন বিনোদনের আয়োজন রয়েছে।  পতিসরে বিশ্বকবির স্মৃতি নিদর্শনের অন্যতম কাছারি বাড়ি। একসময় জমিদারি দেখাশোনার জন্য এই কাছারি বাড়িতে এসেছিলেন কবিগুরু। এখানে বসে অসংখ্য গান ও কবিতা রচনা করেছেন তিনি। সেই স্মৃতি আজও বয়ে বেড়ায় পতিসরের মানুষ।  কবিগুরুর সান্নিধ্য এই জনপদকে গর্বিত করেছে। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী ঘিরে পতিসরের আশপাশের গ্রামগুলোও সেজে উঠছে। নওগাঁর রাণীনগর, আত্রাই, নাটোরের সদর উপজেলা এবং বগুড়ার আদমদীঘি ও নন্দীগ্রাম উপজেলার গ্রামগুলোয় উৎসব আমেজ বিরাজ করছে।  জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, কবিগুরুর জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এবার কাছারি বাড়িতে কেন্দ্রীয়ভাবে কোনো অনুষ্ঠান হচ্ছে না। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয়ভাবে তিন দিনের নানা কর্মসূচি নেওয়া হয়েছে।