NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
Logo
logo

আমেরিকা ফার্স্ট’ নীতির কারণে দেশটির ঐতিহ্যবাহী মিত্ররা হতাশ!


আন্তর্জাতিক : প্রকাশিত:  ১৪ জুন, ২০২৬, ১২:১১ এএম

আমেরিকা ফার্স্ট’ নীতির কারণে দেশটির ঐতিহ্যবাহী মিত্ররা হতাশ!

 

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রশাসনের প্রথম ১০০ দিন শেষে বৈশ্বিক জরিপে চাঞ্চল্যকর ফলাফল এসেছে। সিজিটিএন ও রেনমিন ইউনিভার্সিটির যৌথ গবেষণায় দেখা গেছে, ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কারণে দেশটির ঐতিহ্যবাহী মিত্ররা যেমন হতাশ, তেমনি ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর মধ্যেও আস্থা কমেছে ব্যাপক হারে।

মার্কিনীদের মধ্যে অসন্তুষ্টি: ৪৮.৯% আমেরিকান ট্রাম্প প্রশাসনের কাজে অসন্তুষ্ট; ৫৩.১% শুল্ক নীতিকে শেয়ার বাজারের পতনের কারণ বলে মনে করেন; ৬০.৪% বলেছেন, অর্থনৈতিক নীতি মূল্যস্ফীতি বাড়িয়েছে; ৬২.৩% ডেমোক্র্যাট ভোটার দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।
‘আমেরিকা ফার্স্ট’ নীতির কারণে দেশটির ঐতিহ্যবাহী মিত্ররা হতাশ: অস্ট্রেলিয়ায় ৬৫.৫% (ফেব্রুয়ারির তুলনায় ২৪.৫% বৃদ্ধি); ইতালি, জার্মানি, ফ্রান্সে ৭০% এর বেশি মানুষ সম্পর্কের অবনতি আশঙ্কা করছেন; দক্ষিণ কোরিয়ায় ৮৭% মনে করে, ‘আমেরিকা ফার্স্ট’ নীতি মিত্রদের প্রতি অবহেলা বাড়াবে।

‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর মধ্যেও আস্থা কমেছে ব্যাপক হারে: গবেষণায় অংশ নেওয়া ২৩টি উন্নয়নশীল দেশের মধ্যে ১৯টিতেই (৮২.৬%) মার্কিন সম্পর্ক নিয়ে নেতিবাচক ধারণা বৃদ্ধি পেয়েছে; দক্ষিণ আফ্রিকা, মিশর, ইন্দোনেশিয়ায় আশঙ্কা ২০% পয়েন্ট বেড়েছে; সৌদি আরব, ব্রাজিল, আর্জেন্টিনায় ১০%  বৃদ্ধি। সিজিটিএনের এই জরিপ ৩৮টি দেশের ১৫ হাজার ৯৪৭ জনের মতামতের ভিত্তিতে তৈরি। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের একতরফা নীতির কারণে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিও অনিশ্চয়তার মুখে।

সূত্র : স্বর্ণা-হাশিম-লিলি, চায়না মিডিয়া গ্রুপ।