NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

বকুলের সুরভী - সাবিহা ইয়াসমিন।


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ১২:২৬ পিএম

বকুলের সুরভী   - সাবিহা ইয়াসমিন।

Moshiur Ananda

Attachments12:10 AM (12 hours ago)

 

to me

Bangla

English

 

বকুলের সুরভী

 - সাবিহা ইয়াসমিন। 

 

বকুল ফুল দেখেছো প্রিয়?

তার ঘ্রাণ নিয়েছো কখনো?

নাও নি!

বইয়ের পাতার নীচে চাপা বকুলের রং দেখেছো?

তার ঘ্রাণ নিয়েছো?

তাও নাও নি!

বকুলের ফুল শুকিয়ে যায়

তার সুরভী রয়ে যায়

যেমন আমার ভালোবাসা

তুমি তার রঙ দেখেনি,ঘ্রাণ নাও নি

তারপরও ভালবাসা কিন্তু  আছে

বুকের স্পন্দন এর সাথে

তোমার নামের ধ্বনি বাজে বারবার

আমি কখনো জানতে চাইনি

তুমি আমায় ভালোবাসো কিনা?

তোমার চোখে যতবার চোখ রেখেছি

ততোবারই আমাকেই দেখেছি তোমার চোখে

দুষ্ট মিষ্টি তোমার ঐ চোখ কেড়েছিলো এই মন

আমার চোখে কি দেখো তুমি? 

জানতে চাইনি কখনো প্রিয়

তুমি আমার চোখে চেয়ে থাকতে

ঐ ভালো লাগার আবেশে জড়িয়ে থাকতো এই মন

তুমি আমার বকুল ভালবাসা

যার সুরভী থাকবে এ জীবন জুড়ে

যতদূরে থাকো প্রিয়,যেখানেই থাকো !