NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত
Logo
logo

চীন-রাশিয়া আন্তর্জাতিক আণবিক সংস্থার সাথে ইরানের সহযোগিতাকে সমর্থন করে


আন্তর্জাতিক: প্রকাশিত:  ১৫ জুন, ২০২৬, ০৫:১৮ পিএম

চীন-রাশিয়া আন্তর্জাতিক আণবিক সংস্থার সাথে ইরানের সহযোগিতাকে সমর্থন করে

 


বেইজিংয়ে আয়োজিত চীন-রাশিয়া-ইরান ত্রিপক্ষীয় বৈঠক, তেহরানের পরমাণু ইস্যু রাজনৈতিকভাবে মোকাবিলার লক্ষ্যে, একটি কার্যকর প্রচেষ্টা। চীন সংশ্লিষ্ট সকল পক্ষকে যোগাযোগ ও সংলাপের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব সংলাপ ও আলোচনা পুনরুদ্ধারের পরিবেশ সৃষ্টির আহ্বান জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং, গত (শুক্রবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।


মুখপাত্র জানান, গত (শুক্রবার) বেইজিংয়ে তিনদের উপপররাষ্ট্রমন্ত্রীরা ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচিসম্পর্কিত সমস্যা মোকাবিলায় পাঁচ-দফা প্রস্তাব উত্থাপন করেন। 

মুখপাত্র বলেন, বৈঠকে তিন দেশ গভীরভাবে মত বিনিময় করেছে ও পরে যৌথ ঘোষণা প্রকাশ করেছে। তিন দেশ ‘পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তি’র ওপর সমানভাবে গুরুত্ব দিয়েছে।  চীন ও রাশিয়া ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার এবং পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা না-করার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে। দু’দেশ আন্তর্জাতিক আণবিক সংস্থার সাথে ইরানের অব্যাহত সহযোগিতাকে সমর্থনও করে। 


মুখপাত্র আরও বলেন, শাস্তি ও বলপ্রয়োগের হুমকি কার্যকর হবে না। সংলাপ ও আলোচনা হলো সমস্যাটি সমাধানের সঠিক উপায়। চীন বিভিন্ন পক্ষের সাথে ইরানের পারমাণবিক কর্মসূচিসংশ্লিষ্ট সমস্যার একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও টেকসই সমাধানের জন্য কঠোর পরিশ্রম করতে; আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধব্যবস্থা অটুট রাখতে; এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য যৌথভাবে কাজ করে যেতে ইচ্ছুক। 

সূত্র : ছাই- আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।