NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

বগুড়ায় “রেশমা কৃষি উদ্যোগ” খামার পরিদর্শনে জেলা প্রশাসক


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ০৫:৫৮ পিএম

বগুড়ায় “রেশমা কৃষি উদ্যোগ” খামার পরিদর্শনে জেলা প্রশাসক

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :  

বগুড়ায় আত্মপ্রত্যয়ী ও সফল উদ্যোক্তা “রেশমা কৃষি উদ্যোগ” খামার পরিদর্শন করেছেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা।   (১১মার্চ মঙ্গলবার) বেলা ১১টার দিকে উপজেলার শেরপুরের বোংগা গ্রামে গড়ে ওঠা ওই খামার পরিদর্শন শেষে তিনি দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।   এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান, বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. তোছাদ্দেক হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম,  উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, গাড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. তবিবর রহমান, সাবেক চেয়ারম্যান মো. দবির উদ্দীন, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, সরোয়ার জাহান, আবু জাহের এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ  উপস্থিত ছিলেন।   খামার পরিদর্শনের সময় প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, সুরাইয়া পারভীন রেশমা তার স্বামী বা বাবার পরিচয়ে বড় হয়নি। সে নিজের চেষ্টায় আজ সারাদেশে পরিচিত। আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছে যারা চাকরির পিছনে ছুটছেন। চাকরির পিছনে না ছুটে নিজেরাই রেশমার মত উদ্যোক্তা হয়ে নিজে ও দেশকে স্ববলম্বী করুন। এজন্য সরকার সবসময় আপনাদের পাশে থাকবে।