NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শেখ হাসিনা, ইতিহাস এবং আমাদের ভবিষ্যতের শিক্ষা কারফিউ ভেঙে রাজপথে জনস্রোত, বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস শেখ হাসিনার পতনের পেছনে ছিল ‘গ্যাং অব ফোর’ বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসায় নতুন নিয়ম বিগত চার-পাঁচ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা আগের মতোই ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল চীন-ভারত নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের ইঙ্গিত নেই Dr. Mostofa Sarwar Clinches BILS Literary Award 2026 at International Rockland Retreat in New York প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর 'আমার ভেতরে বিচিত্রা এখনও প্রতি সপ্তাহেই প্রকাশিত হয় ' ‘আজ শুধু প্রেমের কথা হবে: তপুর গান’ – নিউইয়র্কে এক মনোমুগ্ধকর সন্ধ্যা
Logo
logo

যুক্তরাষ্ট্র ভুয়া ‘চীনা হুমকির তত্ত্ব’ প্রচার করেছে : মুখপাত্র লিন চিয়ান


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৬ আগস্ট, ২০২৬, ০৬:৩৬ এএম

যুক্তরাষ্ট্র ভুয়া ‘চীনা হুমকির তত্ত্ব’ প্রচার করেছে : মুখপাত্র লিন চিয়ান

 

 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর চীন বিষয়ক বক্তব্য প্রসঙ্গে গত ৬ই মার্চ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, কোল্ড ওয়ার বা হট ওয়ার- যাই হোক, যুদ্ধ করতে পারি না এবং যুদ্ধে কেউ জয়ী হতে পারে না।

চীনা মুখপাত্র জানান, মার্কিন কর্মকর্তার বক্তব্য আদর্শিক সংঘাত উসকে দিয়েছে এবং ভুয়া ‘চীনা হুমকির তত্ত্ব’ প্রচার করেছে। যুক্তরাষ্ট্রের নিজস্ব আধিপত্যবাদী চিন্তাধারা দিয়ে চীনকে বিবেচনা করা উচিত নয়; বাতিল স্নায়ু যুদ্ধের চিন্তাধারায় চীন-মার্কিন সম্পর্ক বিবেচনা করা এবং কৌশলগত প্রতিযোগিতার অজুহাতে চীনের উন্নয়নে বাধা দেয়াও উচিত নয়।

তিনি স্পষ্টভাবে চীনের অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেন, চীনের অবস্থান বরাবরই এক, তা হলো-শুল্ক যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধ, কোল্ড ওয়ার বা হট ওয়ার- যাই হোক, যুদ্ধ করতে পারি না এবং যুদ্ধে কেউ জয়ী হতে পারবে না।

সূত্র : আকাশ-তৌহিদ-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।