NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

৯৭ তম অস্কারের সেরা সিনেমার মুকুট জয় করলো ‘আনোরা’


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০১:৩৮ পিএম

৯৭ তম অস্কারের সেরা সিনেমার মুকুট জয় করলো ‘আনোরা’

   ৯৭ তম অস্কারের সেরা সিনেমার মুকুট জয় করলো ‘আনোরা’ সিনেমা। চারটি সিনেমাকে পেছনে ফেলে সেরা হয়েছে সিনেমাটি। সেই সঙ্গে সিনেমার পরিচালক শন বেকার সেরা নির্মাতার খেতাব পেয়েছেন আর সেরা অভিনেত্রী হয়েছেন গল্পের নায়িকা মিকি ম্যাডিসন।   রবিবার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যায় অস্কারের জমকালো আসরে সেরা এই পুরস্কার ঘোষণা করা হয়।    গত বছর কান উৎসবে স্বর্ণপাম জিতেছিল ‘আনোরা’। এরপর থেকে আলোচনায় সিনেমাটি।  ব্রুকলিনের এক তরুণী অ্যানির জীবনকে কেন্দ্র করে এগিয়েছে ‘আনোরা’ সিনেমার গল্প। তার জীবনের প্রেম, বিয়ে আর বিয়ের পরে দুর্বিষহ হয়ে ওঠা জীবনের গল্প নিয়েই আবর্তিত হয়েছে সিনেমাটি।  ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রডি। চলতি বছর একই সিনেমার জন্য গোল্ডেন গ্লোবেও সেরা অভিনেতা হয়েছেন তিনি।   ২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’ সিনেমার জন্য সর্বকনিষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছিলেন ব্রডি। তারপর প্রায় ২২ বছর পর আবারও একই মঞ্চে অস্কার হাতে উঠলো তার। দুবার মনোনয়ন ও দুবাইয়ের অস্কার জেতার রেকর্ডও তার।