NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

জেলেনস্কিকে যুক্তরাজ্যে উষ্ণ অভ্যর্থনা, আলিঙ্গন করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০২:৫৫ পিএম

জেলেনস্কিকে যুক্তরাজ্যে উষ্ণ অভ্যর্থনা, আলিঙ্গন করলেন  ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

  হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিক্ত বৈঠকের পর লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কি। স্টারমার আশ্বস্ত করেছেন, 'যতক্ষণ সময় লাগে' যুক্তরাজ্যের 'অবিচল সমর্থন' কিয়েভের প্রতি থাকবে।  পূর্ণ সমর্থনের সঙ্গে 'ইউক্রেনের ভবিষ্যতের সার্বভৌমত্ব ও সুরক্ষা সুরক্ষিত করে এমন ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তিতে' পৌঁছানোর গুরুত্বের উপর জোর দেন ব্রিটিশ নেতা।   জেলেনস্কিও স্টারমারের সাথে 'অর্থবহ ও উষ্ণ বৈঠকের' প্রশংসা করেন এবং প্রতিশ্রুতি দেন, 'তহবিলগুলো ইউক্রেনে অস্ত্র উত্পাদনের দিকে পরিচালিত হবে।'  8 লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ভ্লাদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত   ট্রাম্পের সঙ্গে শুক্রবারের বৈঠকের পর শনিবার (১ মার্চ) কিয়েভের সামরিক সক্ষমতা জোরদারে নতুন ২.৮৪ বিলিয়ন ডলার ঋণ ঘোষণা করে যুক্তরাজ্য।  ২০২২ সাল থেকে ওয়াশিংটন ও ব্রাসেলস রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পাশাপাশি শত শত কোটি ডলারের ব্যক্তিগত সম্পদ জব্দ করেছে।

পশ্চিমা কর্মকর্তারা তহবিলের কিছু অংশ ইউক্রেনে পাঠানোর প্রস্তাব করেছেন। আইনি উদ্বেগের কারণে এ জাতীয় প্রচেষ্টা ধীর হয়ে গেছে। তবে সম্পদ থেকে পাওয়া লাভের অর্থ এরই মধ্যে ইউক্রেনে ব্যবহার করা হচ্ছে।  মস্কো বারবার সম্পদ জব্দকে 'চুরি' বলে নিন্দা করেছে। ক্রেমলিন বলেছে, কিয়েভের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন তাদেরকে এই সংঘাতে সরাসরি অংশগ্রহণকারী করে তোলে।  যুক্তরাজ্য ২০২২ সালের জানুয়ারি থেকে কিয়েভকে ১৫.৫ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ সরবরাহ করেছে। জার্মানির কিয়েল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বার্লিন ১৮ বিলিয়ন ডলারের অস্ত্র ও অন্যান্য সহায়তা পাঠিয়েছে এবং যুক্তরাষ্ট্র দিয়েছে প্রায় ১২০ বিলিয়ন ডলার।