NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

বগুড়া জেলার শ্রেষ্ঠ পরিদর্শক (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০২:৪৬ এএম

বগুড়া জেলার শ্রেষ্ঠ পরিদর্শক (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জানুয়ারি মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছেন আদমদীঘি থানার পরিদর্শক (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান। সম্প্রতি মাসিক কল্যাণ ও অপরাধ সভায় বগুড়া পুলিশ সুপার  জেদান আল মুসা (পিপিএম) তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।   এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী শ্রেষ্ঠ উপ পরিদর্শক  হিসাবে আদমদীঘি থানার ফেরদৌস আলী ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসাবে উপ পরিদর্শক আমিরুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

 এ বিষয়ে আইজিপি পদক প্রাপ্ত ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, একই থানা থেকে এক সাথে তিনটি সম্মাননা পাওয়া গর্বের। এই সম্মাননা আমাদের কাজের গতি ও দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। ওসি আরও বলেন, আমি আদমদীঘি থানায় যোগদানের পর থেকে আইনের মধ্য দিয়ে পুলিশি সেবা প্রদান করে আসছি। ওসি হিসেবে পাওয়া শ্রেষ্ঠত্বের এ সম্মাননা আমার একার নয়, এ সম্মাননা থানার সকল পুলিশ সদস্যের। এ সম্মাননা আমাকে আরও ভালো কাজ করতে প্রেরণা জোগাবে।   উল্লেখ্য, ওসি এসএম মোস্তাফিজুর রহমান গত বছরের ২৯শে সেপ্টেম্বর আদমদীঘি থানায় প্রথম ওসি হিসেবে যোগদান করেন।