NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

বগুড়া জেলার সোনাতলায় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ০৪:১২ পিএম

বগুড়া জেলার সোনাতলায় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

 বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজ (মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি) সোনাতলা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি সোনাতলা পৌরসভা, সোনাতলা ইউনিয়ন ভূমি অফিসসহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ উদ্বোধন ও ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে তিনি সমাজের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।  জুলাই-আগস্ট মাসের বিভিন্ন সহিংসতা ও সামাজিক বিপ্লবের উদাহরণ তুলে ধরে জেলা প্রশাসক বলেন, "সমাজের অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সুদখোরকে সুদখোর, ঘুষখোরকে ঘুষখোর, অন্যায়কারীকে অন্যায়কারী এবং দুষ্কৃতিকারীকে দুষ্কৃতিকারী বলতে হবে। ন্যায়বিচার ও সততার পথে চলতে হবে সবাইকে।"  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের বগুড়া জেলা পরিচালক তোছাদ্দেক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুদ্দিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।   এছাড়াও সোনাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেন, মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম, পাকুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লতিফুল বারি টিম, জোড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানীসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।