NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Logo
logo

অলিম্পিক চেতনা প্রচারে দুর্দান্ত অবদান রাখছে সিএমজি : থমাস বাখ


আন্তর্জাতিক : প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ১২:১৫ এএম

অলিম্পিক চেতনা প্রচারে দুর্দান্ত অবদান রাখছে সিএমজি : থমাস বাখ

 

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ, গত (শুক্রবার), হারবিন নবম এশিয়ান শীতকালীন গেমসের আন্তর্জাতিক ব্রডকাস্টিং সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি এবং চীনের উপ-প্রচারমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র মহাপরিচালক শেন হাই সিয়ুং যৌথভাবে, সিএমজি-র ২০২৬ সালের মিলান-কর্টিনা ডি'আম্পেজ্জো শীতকালীন অলিম্পিক গেমসের আন্তর্জাতিক পাবলিক সিগন্যাল প্রোডাকশন টিমকে সনদ প্রদান করেন। 

এ সময় বাখ বলেন, হারবিন এশিয়ান শীতকালীন গেমসের আন্তর্জাতিক ব্রডকাস্টিং সেন্টারে সিএমজি-র পুরোনো বন্ধুদের সঙ্গে মিলিত হতে পেরে তিনি খুব আনন্দিত। সিএমজি-র আন্তর্জাতিক ব্রডকাস্টিং সেন্টার, ইয়াবুলি প্রোডাকশন সেন্টার সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। 


তিনি বলেন, সিএমজি-র শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ক্রীড়া প্রচার ক্ষমতা অলিম্পিক চেতনা প্রচারে দুর্দান্ত অবদান রাখছে। বরফ ও তুষার ক্রীড়ার প্রতি মানুষের উৎসাহ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন। 
বাখ বলেন, গেল কয়েক বছর ধরেই আমরা সিএমজি-র অলিম্পিক চ্যানেল চালু হওয়ার সাক্ষী। টোকিও অলিম্পিক গেমস, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস, এবং প্যারিস অলিম্পিক গেমসকে কেন্দ্র করে আমরা সিএমজি-র সাথে ঘনিষ্ঠ সহযোগিতা করেছি এবং তা ফলপ্রসূ হয়েছে। 


তিনি আরও বলেন, ২০২৬ সালের মিলান-কর্টিনা ডি'আম্পেজ্জো শীতকালীন অলিম্পিক গেমস এক বছরের মধ্যে শুরু হবে। আমরা বিশ্বাস করি যে, সিএমজি পুরোপুরিভাবে গেমস সম্প্রচারে প্রস্তুত। আমরা সিএমজি-র অলিম্পিক সম্প্রচার কভারেজে উদ্ভাবনী উপস্থাপনা পদ্ধতি নিয়ে আসার এবং বিশ্বব্যাপী দর্শকদের কাছে একটি নতুন অলিম্পিক দেখার অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। 

অনুষ্ঠানে শেন হাই সিয়ুং বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিকের পর চীনে অনুষ্ঠিত আরেকটি বড় আন্তর্জাতিক বরফ ও তুষার প্রতিযোগিতা হলো হারবিন এশিয়ান শীতকালীন গেমস। এই গেমসে, সিএমজি প্রথমবারের মতো একটি আন্তঃমহাদেশীয় বরফ ও তুষার ইভেন্টের প্রধান সম্প্রচার পরিষেবা দেওয়ার দায়িত্ব নিয়ে, একটি সম্প্রচার দল প্রেরণ করে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাথে যৌথভাবে, সিএমজি "দ্রুততর, উচ্চতর, শক্তিশালী - আরও ঐক্যবদ্ধ" অলিম্পিক নীতিবাক্যের চেতনাকে সমুন্নত রাখবে; সিএমজির সম্পদ, প্রযুক্তি ও প্ল্যাটফর্ম সুবিধার পূর্ণ ব্যবহার করবে; বিশ্বমানের ইভেন্ট উত্পাদন ও সম্প্রচার ক্ষমতার সাথে উদ্ভাবনী ধারণাকে একীভূত করবে; আন্তর্জাতিক অলিম্পিক আন্দোলনের একজন উৎসাহী অংশগ্রহণকারী, সক্রিয় প্রচারক ও শক্তিশালী যোগাযোগকারী হয়ে উঠবে; এবং বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে চীনের ক্রীড়াচেতনা ও অলিম্পিক চেতনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। 

সূত্র:শুয়েই-আলিম-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।