NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বিএনপি-জামায়াত লাশ চায় : নানক


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ১২:০৯ এএম

>
বিএনপি-জামায়াত লাশ চায় : নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি-জামায়াত অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা লাশ চায়, লাশের রাজনীতি করে। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।

বৃহস্পতিবার (২ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

‘প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনগুলো সাম্প্রতিককালে যে সব অশালীন ও কটূক্তিপূর্ণ বক্তব্যসহ হত্যার হুমকি দিয়েছে তার প্রতিবাদে’ বাংলাদেশ যুব মহিলা লীগ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ২০২২ সালে দাঁড়িয়ে বিএনপি-জামায়াত ৭৫ এর স্বপ্ন দেখে। ‘৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার’ এই স্লোগান দিয়ে শেখ হাসিনাকে হত্যার হুমকি দেখায়। মির্জা ফখরুল সাহেব মনে রাখবেন, বাংলাদেশে আর কোনো দিন ৭৫ ঘটতে দেওয়া হবে না।

তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্য বলেন, আপনারা কোন পথে হাঁটবেন সিদ্ধান্ত নিতে হবে। ষড়যন্ত্রের নাকি গণতন্ত্রের পথে। গণতন্ত্রের পথে হাঁটলে নির্বাচন কমিশনকে মানতে হবে। স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং সংবিধান অনুযায়ী যথা সময়ে হবে। নির্বাচনকে ব্যর্থ করার, প্রতিহত করার ক্ষমতা আপনাদের নেই।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, আজ খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি। ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড মেরে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিলেন। সেই শেখ হাসিনাই নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে খালেদা জিয়াকে বাড়িতে এনে রেখেছেন, চিকিৎসা দিচ্ছেন। তারেক রহমান দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি দেশের টাকা লুট করে লন্ডনের অট্টালিকায় থাকছেন। সেখান থেকে লাদেনের ভূমিকা পালন করে কোনো লাভ হবে না।

নানক বলেন, পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, শেখ হাসিনা সে ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে আগামী ২৫ তারিখ স্বপ্নের সেতু উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন দেশ এগিয়ে চলছে, এগিয়ে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথকে ভয় পায় না। এই দল রাজপথের দল। ফখরুল সাহেব আসুন দেখে যান, রাজপথ আজ যুব মহিলা লীগের দখলে আছে।

বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন প্রমুখ।