NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

মেহেরপুর আপন জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৫:০৮ এএম

মেহেরপুর আপন জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি
মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা সংবাদদাতা: মেহেরপুর শহরের প্রাণকেন্দ্র কাসারীপাড়ার আপন জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা রাতের আঁধারে জুয়েলার্সের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর নগদ আড়াই লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণের গহনা চুরি করে পালিয়ে যায়। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী মহাদেব কুমার পাত্র জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে গহনা বিক্রির আড়াই লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালঙ্কার দুটি সিন্দুকে তালাবদ্ধ রেখে দোকান বন্ধ করে বাড়িতে যান। আজ শনিবার সকালে দোকান খুলে দেখেন, জুয়েলার্সের দেয়াল ভাঙা। ধারণা করা হচ্ছে- চোরেরা দোকানে রাখা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর দুটি সিন্দুক ভেঙে সব টাকা ও গহনা চুরি করে পালিয়েছে। বিষয়টি মেহেরপুর থানা পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরওয়ারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। মেহেরপুর স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মোমিন বলেন, শহরের প্রাণকেন্দ্রে স্বর্ণের দোকান চুরি। বারবার এ ধরনের চুরির ঘটনা খুব দুঃখজনক। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বিশেষ করে স্বর্ণের দোকানগুলোর ওপর রাতের টহল পুলিশের বিশেষ নজর দেওয়া উচিত। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মেসবাহ উদ্দীন আহম্মেদ জানান, ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।