NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

সাকিবের রেকর্ড ভাঙলেন তাসকিন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০২:৪২ পিএম

সাকিবের রেকর্ড ভাঙলেন তাসকিন

 নিজের প্রথম ওভারেই সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেন, এরপর তাকে ছাড়ালেন ম্যাচের শেষদিকে। বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড সাকিব আল হাসানকে সরিয়ে এখন শীর্ষে তাসকিন আহমেদ। রংপুর রাইডার্সের বিপক্ষে আজ মিরপুরে স্টিভেন টেইলরের উইকেট নিয়ে রেকর্ডটি স্পর্শ করেন তাসকিন। পরে রকিবুল হাসানকে এলবিডব্লিউ করে পা রাখেন নতুন উচ্চতায়।

রংপুরের বিপক্ষে ১১৯ রানের পুঁজি নিয়েও আবার তার প্রাপ্তি দুটি উইকেট।  এবারের বিপিএলে তার উইকেট এখন ২৪টি। ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছিলেন সাকিব। তাকে ছাড়িয়ে যেতে তাসকিনের লাগল কেবল ১১ ম্যাচ।