NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

বগুড়া জেলার,সান্তাহার আধুনিক স্টেডিয়ামে শিক্ষক-কর্মচারিদের  মহাসম্মেলন ও গ্রামীণ খেলাধুলার আয়োজন


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৪:০৪ পিএম

বগুড়া জেলার,সান্তাহার আধুনিক স্টেডিয়ামে শিক্ষক-কর্মচারিদের  মহাসম্মেলন ও গ্রামীণ খেলাধুলার আয়োজন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের মহাসম্মেলন ও গ্রামীণ খেলাধুলা আয়োজন করা হয়েছে।   (২৪ ও ২৫ জানুয়ারি শুক্র ও শনিবার) দুই দিনব্যাপী  বগুড়া জেলার, আদমদীঘি উপজেলার সান্তাহার আধুনিক স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন এই আয়োজনটি করেন।   উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি ) এসএম মোস্তাফিজুর রহমান, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক—কর্মচারি সমিতির সভাপতি নুজরুল ইসলাম, সাধারন সম্পাদক এনামুল হক, অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমূখ।শনিবার সকালে অনুষ্ঠানের শুরুতেই শিক্ষকদের প্রীতি ফুটবল টুর্ণমেন্ট অনুষ্ঠিত হয়। এরপর গ্রামীণ খেলাধুলা যেমন— হাঁড়ি ভাঙা, গোল্লাছুট, বালিশ খেলা, বেলুন ফুটানো, দ্রুত হাটা, ঝুঁড়িতে কর্ক নিক্ষেপ, চামুচ ও হাড়ি মাথায় নিয়ে ভারসাম্য দৌঁড় প্রতিযোগিতা হয়। খেলা শেষে পিঠা উৎসব। সেখানে পিঠার ১১টি স্টল বসে। প্রথম হয় শহীদ সিরাজ খান মোমোরিয়াল একাডেমী উচ্চ বিদ্যালয়ের পিঠা স্টল। অনুষ্ঠানে রাখা হয়েছিলো র‌্যাফেল ‘ড্র’। বিকেল ৫টায় সকল ধরনের প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের নিমিত্তে দুই দিন ব্যাপী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক—কর্মচারিদের নিয়ে মহাসম্মেলন ও গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়েছে।