NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত
Logo
logo

আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লী‌গ নেতাকে কুপিয়ে হত্যা


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৬, ০৪:৩৮ পিএম

আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লী‌গ নেতাকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা থেকে মোহাম্মদ আবদুল্লাহ আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার গো‌বিন্দপুরের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আল ইমরান গো‌বিন্দপুর এলাকার জুরান আলীর ছেলে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার সময় আল ইমরান গো‌বিন্দপুর মাঠপাড়ার ব‌্যাংকার ফকরুলের বা‌ড়ির সামনে বসে ছিলেন। এসময় এক‌টি মোটরসাইকেলে ৩ জন এসে তাকে ধারালো রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফাতেমা ক্লিনিকে চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ‘পূর্ব শক্রতার জেরে আল ইমরান‌কে ৩ জন দুর্বৃত্ত শরীরের বিভিন্ন অংশে ধারালো রাম দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের আটকের জন্য পুলিশ কাজ করছে।’