NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

সেলিম ফাউন্ডেশনের আয়োজনে নীলফামারী ও রংপুরের শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৪:১১ পিএম

সেলিম ফাউন্ডেশনের আয়োজনে নীলফামারী ও রংপুরের শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন

সুদুর যুক্তরাস্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত সেলিম ফাউন্ডেশন ইনক এর আয়োজনে একযোগে নীলফামারী ও রংপুরের শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন কর্মসূচি পালন করা হয়। উত্তরবঙ্গ তথা নীলফামারী ও রংপুর এ অংকুর সীড এন্ড হিমাগার ( বিশমুড়ি, চাঁদের হাট নীলফামারী ), অংকুর স্পেশালাইজড কোল্ড স্টোরেজ ( মিঠাপুকুর, রংপুর) এবং ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড ( ঘনিরামপুর, তারাগঞ্জ , রংপুর) এর প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ সেলিম গত ২৩শে জানুয়ারী ২০২৩ সালে ইন্তেকাল করেন। মোহাম্মদ সেলিম এর অসামান্য অবদানকে সামনে রেখে তাঁর ছোট-ভাই নিউ ইয়র্কের সুপরিচিত মুখ হাসানুজ্জামান হাসানের বড় মেয়ে নাওয়াল হাসান 'সেলিম ফাউন্ডেশন ইনক্ নামে একটি স্বেচ্থাসেবী দাতব্য / সাহায্য ও অলাভজনক প্রতিষ্ঠান গড়ে তোলেন।  সেলিম ফাউন্ডেশন এর উদ্যোগে শীতবস্ত্র কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিস্ট ব্যবসায়ী , ব্লিং লেদার এর চেয়ারম্যান ও এমডি হাসানুজ্জামান হাসান। এ সময় তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ মনোয়ার হোসেন সুমন, ব্লিং এর জিএম এম এম খালিদ আহসান, হেড অব ফাইনান্স মারুফ চৌধুরী, এইচ আর এডমিন ম্যানেজার মোঃ আবদুল্লাহ আল ফারুক, নীলফামারী অংকুর সীড এন্ড হিমাগারের ফারুক প্রামানিক ও হায়দার আলী উপস্থিত ছিলেন।  বিশেষ ভাবে উল্লেখ করা যেতে পারে বাংলাদেশে ও সেলিম ফাউন্ডেশন ইনক্ নামে একটি স্বেচ্ছালেবী প্রতিষ্ঠান শুরু করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।