NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন করলেন বিমানবাহিনী প্রধান


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৩:৫৪ পিএম

বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন করলেন বিমানবাহিনী প্রধান

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

 (১২ জানুয়ারি রবিবার ) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন।   এ সময় উপস্থিত ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা ও বিমানবাহিনী এবং বেবিচক এর ঊর্ধ্বতন ও অন্যান্য কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।

 পরিদর্শনকালে বিমানবাহিনী প্রধান বলেন, ‘এই বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল, তবে বর্তমানে এর সার্বিক অবস্থা সন্তোষজনক। এই অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে বিমানবন্দরটি চালু হলে স্থানীয় অর্থনীতি, পর্যটন, পরিবহন ব্যবস্থা এবং বিনিয়োগের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।’  তিনি বলেন, ‘এই রানওয়ে ভিভিআইপি ফ্লাইটের বিকল্প এবং জরুরি অবতরণ কেন্দ্র হিসেবে ব্যবহারযোগ্য, যা উত্তর-পশ্চিমাঞ্চলে উদ্ভূত যেকোনও পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করবে।’  তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ‘প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যার সময় ত্রাণ কার্যক্রম এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের দ্রুত মোতায়েন নিশ্চিত করতে এটি একটি কৌশলগত কেন্দ্র হিসেবে কাজ করবে।’  

বিমানবাহিনী প্রধান আরও জানান, রানওয়ের প্রয়োজনীয় সংস্কার এবং ভবিষ্যৎ সম্প্রসারণের ব্যাপারে চেয়ারম্যান বেবিচক এর সঙ্গে প্রয়োজনীয় আলোচনা হয়েছে এবং বেবিচক চেয়ারম্যান একমত পোষণ করেছেন।  তিনি আশাবাদ ব্যক্ত করেন, দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রানওয়ের উন্নতি সাধন এবং অভ্যন্তরীণ বিমান উড্ডয়নের জন্য পরবর্তীতে রানওয়ে বর্ধিতকরণের বিষয়ে বেবিচক ব্যবস্থা নেবে। তিনি বিমানবন্দর এলাকা ঘুরে দেখেন।  পরিদর্শনকালে বিমানবাহিনী প্রধান দুস্থদের মাঝে কম্বলও বিতরণ করেন।