NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

ইন্টারন্যাশনাল মাদার ল‍্যাংগূয়েজ ডে সেলিব্রেশন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালন ৮ই ফেব্রুয়ারী লস এন্জেলেস


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৫:২৭ পিএম

ইন্টারন্যাশনাল মাদার ল‍্যাংগূয়েজ ডে সেলিব্রেশন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালন ৮ই ফেব্রুয়ারী লস এন্জেলেস

 সাইফুর রহমান ওসমানী জিতু , লস এন্জেলেস

আগামী ৮ই ফেব্রুয়ারী, ২০২৫ রিভারসাইড অন্চল এলাকার  ইন্টারন্যাশনাল মাদার ল‍্যাংগূয়েজ ডে সেলিব্রেশন ( আইএমএলডিসি) আয়োজিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫’ পালন করার সিদ্ধান্ত গ্রহন করেছে ।  অনুষ্ঠানে উল্ল‍্যেখযোগ‍্য আকর্ষনের মধ্যে রয়েছে, বড় পর্দায় প্রদর্শিত হবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’ পূর্নদৈর্ঘ‍্য বাংলা ছায়াছবি, বাংলা সাহিত‍্য ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই প্রথম ‘একুশে পদক ইউএসএ ২০২৫’ পুরস্কার প্রদান এবং ইন্টারন্যাশনাল মাদার ল‍্যাংগূয়েজ ডে সেলিব্রেশন ( আইএমএলডিসি)’র নতুন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের আনুষ্ঠানিক শপথ গ্রহন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থাকবেন, ওয়াশিংটন ডিসি থেকে আগত ভয়েস অফ আমেরিকার প্রাক্তন বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার।  অনুষ্ঠান বিকেল ৪:৩০ মিনিট থেকে রাত ১০ পর্যন্ত‍্য চলবে। কোন ধরনের প্রবেশ মূল‍্য নেই এবং ফ্রি পার্কিং’র ব‍্যবস্হা রয়েছে।