NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

বগুড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ০২:২৪ পিএম

বগুড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” প্রতিপাদ্যে  (২ জানুয়ারি বৃহস্পতিবার )বগুড়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।  জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান।   সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম) এবং ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম।  বক্তারা বলেন, সমাজের বঞ্চিত ও অসহায় মানুষের জন্য কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সমাজসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিবসটির উদ্দেশ্য হলো, সমাজের অবহেলিত মানুষের দুর্দশা তুলে ধরা, তাদের জন্য কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ, এবং সামাজিক সচেতনতা সৃষ্টি করা। বৈষম্যমুক্ত সমাজ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।  এ দিবসটি উপলক্ষে সকালেই প্রতিবন্ধী শিক্ষার্থী ও স্কুল শিক্ষার্থীদের জন্য পৃথক ওয়াকাথনের আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বগুড়া পুলিশ লাইন্স থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  এছাড়াও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে দিবসটির বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের সহযোগিতায় দিবসটি সফলভাবে পালিত হয়।