NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত
Logo
logo

খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ০৫:৫৬ পিএম

খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় গুলশানে খালেদা জিয়ার বাসভবনে (ফিরোজা) তার স্বাস্থ্যের খোঁজ নিতে প্রবেশ করেন ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী প্রধানের সঙ্গে তার সহধর্মিণী ছিলেন। প্রায় ৪০ মিনিট তারা ফিরোজায় ছিলেন।  মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবরের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।  

শায়রুল জানান, রাত সাড়ে ৮টায় ম্যাডামের স্বাস্থ্যের খোঁজ নিতে উনার বাসভবনে প্রবেশ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর সেনাবাহিনী প্রধানকে স্বাগতম জানান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন, সেই দোয়া করেছেন সেনাপ্রধান।