NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

সিএমজি অ্যাওয়ার্ডে ভূষিত লেখক, গবেষক,শিক্ষক ড.মোহাম্মদ সাদী


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০১:৪৭ এএম

সিএমজি অ্যাওয়ার্ডে ভূষিত লেখক, গবেষক,শিক্ষক ড.মোহাম্মদ সাদী

 খ,এ, বিপ্লব, ঢাকা, বাংলাদেশ থেকে:

চায়না মিডিয়া গ্ৰুপের (সিএমজি) বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষক ড.মোহাম্মদ সাদী। ২৪ ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে চীন ও বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ তম বার্ষিকীকে সামনে রেখে বাংলাদেশ ও চীনের জনগনের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্ব বৃদ্ধির লক্ষ্যে "চায়না থ্রু লিটারেচার" বা সাহিত্যের মাধ্যমে চীন শীর্ষক দ্বিতীয় রায়টার্স ফোরামের আয়োজন করে চায়না মিডিয়া গ্ৰুপ (সিএমজি)। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য চাইনিজ ভাষা শিক্ষার প্রতিষ্ঠান 'ইদাই-ইলু চাইনিজ ইনস্টিটিউট" এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষক ড.মোহাম্মদ সাদী'কে চীনা ভাষার বই রচনার জন্য সম্মানিত করা হয়।সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং ও প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ । উল্লেখ্য যে, ফোরামে বাংলাদেশের বিশিষ্ট লেখক,প্রকাশক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যাক্তি বর্গের উপস্থিতিতে ড.মোহাম্মদ সাদীসহ বাংলাদেশের তিনজন লেখককে বাংলা ভাষায় চীনা বিষয়ক বই রচনার জন্য এ সম্মাননা প্রদান করা হয়।