NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

মইনুল-আসাদ নেতৃত্বাধীন জালালাবাদ এসোসিয়েশনের বিজয়  দিবস পালন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৫:২৭ পিএম

মইনুল-আসাদ নেতৃত্বাধীন জালালাবাদ এসোসিয়েশনের বিজয়  দিবস পালন

 নিউইয়র্ক (ইউএনএ): একাত্তুরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে মইনুল-আসাদ নেতৃত্বাধীন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস পালন করেছে। এ উপলক্ষ্যে যোলই ডিসেম্বর সোমবার সন্ধ্যায় সিটির এস্টোরিয়াস্থ জালালাবাদ ভবনে বিজয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠানমাল মধ্যে ছিলো মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা সম্মাণনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা ছয়ফুল আলম সিদ্দিকী। এরপর সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করার পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশত হয়। খবর ইউএনএ’র। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদ। আলোচনায় অংশ নেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন কফিল, কাতার জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিক দেওয়ান শাহেদ চৌধুরী, শাহীন আজমল, মো: আব্দুল করিম, শাহীন কামালী, ইয়ামীন রশীদ, দরুদ মিয়া রনেল, জামাল হোসাইন, সুদিপা চৌধুরী প্রমুখ।

এছাড়াও সংগঠনের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন সদ্য সাবেক সভাপতি শাহীন কামালী, বর্তমান সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, মোহাম্মদ এ খায়ের, প্রচার সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক লায়েছ আহমেদ, সাহিত্য সম্পাদক কামরুল হোসেন, কার্যকরী সদস্য মোহাম্মদ লোকমান মিয়া, দেওয়ান মুতাসসির চৌধুরী ও বদরুল উদ্দিন। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদ ও সহ সম্পাদক হেলিম উদ্দিন। অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। অনুষ্ঠানটি সফল করতে মনির উদ্দিনকে আহŸায়ক, শাহীন কামালীকে প্রধান সমন্বয়কারী ও হেলিম উদ্দিনকে সদস্য সচিব করে বিজয় দিবস উদযাপন কমিটি গঠন করা হয়।