NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

বিজয় দিবসে পতাকার লাল সবুজ আলোয় সেজেছে নারায়ণগঞ্জ


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ০২:২৫ পিএম

বিজয় দিবসে পতাকার লাল সবুজ আলোয় সেজেছে নারায়ণগঞ্জ

 মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকার লাল সবুজ রঙের আলোকসজ্জায় সেজেছে নারায়ণগঞ্জ।    রোববার (১৫ ডিসেম্বর) রাতে জেলার বিভিন্ন উপজেলা ও শহর ঘুরে রাষ্ট্রীয় ভবন, স্কুল-কলেজ, অফিস ও বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ে লাল সবুজ আলোয় আলোকসজ্জা করতে দেখা গেছে।    সরেজমিনে দেখা যায়, মহান বিজয় দিবসকে ঘিরে শহরের সব রাষ্ট্রীয় স্থাপনা, শহরের প্রাণকেন্দ্রে সরকারি-বেসরকারি ভবন, উপজেলাগুলোতে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও স্কুল-কলেজে আলোকসজ্জা করা হয়েছে। প্রতিটি আলোকসজ্জাতেই পতাকার রঙের লাল সবুজ বাতি ব্যবহার করা হয়েছে।    এদিকে বিজয় দিবস উপলক্ষে শহরের চাষাঢ়ায় বিজয় স্তম্ভকে ইতোমধ্যে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সুর্যোদয়ের পর সেখানে পুস্পস্তবক অর্পণ করবে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।