NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ
Logo
logo

সমুদ্রের নীল আমাকে নেয়না কাছে - আবিদ রহমান


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৭:২৯ পিএম

সমুদ্রের নীল আমাকে নেয়না কাছে - আবিদ রহমান

আবিদ রহমান

সমুদ্রের নীল আমাকে নেয়না কাছে।

আমি থমকে দাঁড়িয়ে যাই স্থির ।

লোনা জল পায়ের কাছে আছড়ে পড়ে ক্ষমা

পাওয়ার আশায়।

একটু একটু করে সাগরে ফেনা তোলা জলরাশি

পায়ের নীচের বালি সরিয়ে নিচ্ছে নিঃসঙ্কোচে।

আমি আস্তে আস্তে আত্মসমর্পন করছি নিজেকে

নীল জলের নিলাভ ভালবাসার কাছে ।

সাগরের নিগূঢ় আলিঙ্গন আর কোনদিন

ফিরিয়ে দেবেনা আমাকে এই কঙ্করময় বালুকাবেলায় ।

আমার তো ইচ্ছে খুব, গাংচিল হয়ে দুটি ডানায়

ভর করে নীল জলরাশির মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে।

ক্ষণে ক্ষণে উত্তাল ঢেউয়ের ঝাপটায় আমার দৃষ্টি

আরো স্বচ্ছতায় রূপ নেবে।

যেন এক ছোঁ মেরে নীলের অতলের মুক্তার ঝিনুক

তুলে আনবে আমার নখর ঠোঁট।

জোৎসনার সাথে নীল জলের চলে মিতালী

আর তারারা আধার উপেক্ষা করে দেয় হাতছানি ।

আত্মবিসর্জন এর আরো কিছু সময় বাকী আছে।

এখনো জমে আছে পাহাড় সমান ঋণ

এই ধরণীর কাছে।