NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ২৯, ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘আজ শুধু প্রেমের কথা হবে: তপুর গান’ – নিউইয়র্কে এক মনোমুগ্ধকর সন্ধ্যা সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড
Logo
logo

বগুড়ায় জয়িতাদের সম্মাননা প্রদান


খবর   প্রকাশিত:  ২৯ জুলাই, ২০২৬, ০২:৫১ এএম

বগুড়ায় জয়িতাদের সম্মাননা প্রদান

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। (৯ ডিসেম্বর সোমবার) বেলা ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠানে জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।  

এ অনুষ্ঠানে পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, জেলা মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকতা তানজিমা আক্তার সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন ক্যাটাগরিতে সদর উপজেলায় ৫ জন, জেলা পর্যায়ে ৫ জন নির্বাচিত জয়িতাকে সম্মাননা দেয়া হয়। এছাড়া উপজেলা পর্যায়ে সকল উপজেলায় সম্মাননা দেয়া হয়েছে। অনুষ্ঠানে নির্বাচিত জয়িতা কণা খাতুন সহ  অন্যান্যরা বক্তব্য রাখেন।