NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেবে বিএনপির ৩ সংগঠন


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০২:০৯ এএম

ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেবে বিএনপির ৩ সংগঠন

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে ঢাকায় দেশটির দূতাবাসে স্মারকলিপি দেবে বিএনপির ৩ সংগঠন।  রোববার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।  শনিবার তিন সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে কর্মসূচি পালন করা হবে।  এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আহ্বান জানিয়েছেন।

 জানা গেছে, এই কর্মসূচির পর ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লংমার্চ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ঢাকা থেকে আগরতলা অভিমুখে এই লংমার্চ হবে। আজ-কালের মধ্যে লংমার্চের তারিখ নির্ধারণ হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচিও জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ ব্যানারে অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার তিন সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চ্যুয়ালি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।  বিএনপি বলছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবং শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়া পর ও পরবর্তিতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং তার জামিন ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে।

এসব ইস্যুসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা-ভাংচুর ও জাতীয় পতাকার অবমাননা করা হয়। এসব ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও উদ্বেগ প্রকাশ করা হয়।  এমন পরিস্থিতিতে বিএনপির নীতিনির্ধারকরা মনে করেছেন যে, ভারতের এমন আচরণ কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা অযাচিতভাবে হস্তক্ষেপ করছে। এসব কারণে ভারতের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। তারই ধারাবাহিকতায় আগরতলা অভিমুখে লংমার্চ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন।