NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে বিহার উড়িষ্যা রেহাই পাবে না, বললেন মমতা


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৯:১২ এএম

বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে বিহার উড়িষ্যা রেহাই পাবে না, বললেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে পশ্চিমবঙ্গ তো বটেই, বিহার-উড়িষ্যাও রেহাই পাবে না। গত শুক্রবার ভারতীয় সম্প্রচারমাধ্যম নিউজ-১৮ এর একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন।  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে যারা নির্যাতিত হচ্ছে আমি তাদের পক্ষে, আমি চাই তারা বিচার পাক। সংখ্যালঘু নির্যাতন কোনো কাস্ট করে না, কোনো কমিউনিটি করে না। সরকার যখন দুর্বল হয়ে যায়, একশ্রেণির মাফিয়া তখন সুযোগটা পেয়ে যায়।

 বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, মাৎস্যন্যায় কথাটা আমরা পড়েছি—যখন বড় মাছ ছোট মাছকে গিলে খায়—এ রকম অবস্থা হয়ে গেছে (বাংলাদেশে), একটা নেতৃত্বহীন পরিস্থিতির মতো হয়ে গেছে।  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলতে থাকলে বিহার, উড়িষ্যাও এর প্রভাব থেকে রেহাই পাবে না। এ জন্য আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে শান্তিতে বাস করুক।  ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা। সেখানে থাকা সবার নিরাপত্তা নিশ্চিত করা। যাতে সবাই শান্তিতে থাকতে পারে।  মমতা বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক সীমারেখা আছে, কিন্তু হৃদয়ের কোনো সীমানা নেই। বাংলাদেশে রাজনৈতিক বাধ্যবাধকতা যা-ই থাকুক না কেন, প্রতিশোধ নেওয়ার এই কথাবার্তা সত্ত্বেও আমি চাই সবাই ভালো থাকুক।