NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

বগুড়া শহরে হয়েছে দুই দিনব্যাপী কবি সম্মেলন


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৩:৫৭ পিএম

বগুড়া শহরে  হয়েছে দুই দিনব্যাপী কবি সম্মেলন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়া শহরে শুরু হয়েছে দুই দিনব্যাপী কবি সম্মেলন। এর আয়োজন করেছে বগুড়া লেখক চক্র। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কবি আমিনুল ইসলাম।  সম্মেলনের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে কবি র‌্যালি করা হয়। র‌্যালিটি জেলা পরিষদের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা গবেষক ড. বেলাল হোসেন এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। বাচিক শিল্পী অলক পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিএমএসএস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক অধ্যাপক মুহম্মদ শহীদুল্লাহ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক খৈয়াম কাদের, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন, প্রগ্রেস শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা কবি মাহমুদ হোসেন পিন্টু।

কবি সম্মেলনের প্রথম দিনের কর্মসূচির মধ্যে ছিল—কথা ও কবিতা, ‘বাংলাদেশের কথাসাহিত্যে উল্লেখযোগ্য পুরুষ’, ‘লিটল ম্যাগাজিন আন্দোলন: ম্রিয়মান সময় ও উত্তরণের উপায়’ এবং ‘কবিতায় প্রয়োজন উপযোগী তারুণ্য’ শীর্ষক আলোচনা। পর্বগুলোতে সভাপতিত্ব করেন রোকেয়া ইসলাম, হাবিব ওয়াহিদ শিবলী, নাজমুল হেলাল ও আরিফুল হক কুমার। 

আলোচনায় অংশ নেন আলমগীর মালেক, কামরুল বাহার আরিফ, মতিয়ার রহমান, ফরিদ ছিফাতুল্লাহ, তুষার কবির, কুশল ভৌমিক, বকুল আশরাফ, ড. বিনয় বর্মণ, জিল্লুর রহমান, নাহিদা আশরাফী, নূর কামরুন নাহার, ম্যারিনা নাসরিন, আব্দুর রাজজাক বকুল, কামরুন নাহার শীলা, মাহবুবা লাভীন, আলী রেজা, ফিরোজ শাহ, এমরান হাসান, রনি অধিকারী, হিরণ্য হারুন, সাফওয়ান আমিন, মোহাম্মদ নাসির। সঞ্চালনা করেন সিকতা কাজল, মাহফুজ ফারুক, সাবিনা ইয়াসমিন ইতি, অদিতি রায়, শাহিদা সাথী ও শাহাদত হোসেন।

স্বরচিত কবিতা পাঠ করেন হাসনাত আমজাদ, তিথি আফরোজ, শামীমা নাইস, আশরাফুল নয়ন, অনিন্দ্য তুহিন, মোসতাফা আনসারী, যতন কুমার দেবনাথ, তাহমিনা শিল্পী, তাহমিনা কোরাইশী, বঙ্গ রাখাল, আদ্যনাথ ঘোষ, সাকিল মাসুদ, নুরজাহান নীরা, আশরাফ খান, ইয়ার খান, সাকিব সাকিল, মোহাম্মদ নাসির, মারুফ আহমেদ নয়ন, নিরঞ্জন হীরা, কমল কুজর, হারাণু পথিক, অরণ্য খান, খালিদা তালুকদার, ওয়ায়েজ রেজা, এইচ আলিম, সিকতা কাজল, কামরুন নাহার কুহেলী, হাদিউল হৃদয়, মাহাবুব টুটুল, ড. শামীম আরা, ফিরোজ শাহ, সোহেল মল্লিক, মুহিন তপু, মাহমুদ কাওছার, শাহিদা সাথী, জামসেদ ওয়াজেদ, হিরণ্য হারুন, ইমাম মেহেদী, আলী রেজা, এমরান হাসান, রফিকুজ্জামান রণি, আহমেদ সাব্বির, রেহেনা সুলতানা শিল্পী, সজিব মোহাম্মদ আরিফ, রিজভী হাসনাত, এমরান হাসান, যাহিদ সুবাহান, আশরাফ খান, বকুল আশরাফ, আবু রায়হান, এস এম আনিছুর রহমান, মুনসুর রহমান তানছেন, পবিত্র প্রামাণিক, জীবন শাহা, দ্বীপ সরকার, দীলিপ ঘোষ, অন্য রাসেল, শামীম হোসেন, সাহানা আক্তার, স ম তুহিন, আশ্রাফ বাবু প্রমুখ। কবি সম্মেলনের দ্বিতীয় দিনের কর্মসূচিতে থাকছে—কথা ও কবিতা, কবির উপস্থিতিতে কবিতা আবৃত্তি, বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান এবং ‘তরুণদের বেড়ে ওঠায় সাহিত্য সংগঠনের’ ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান।